পাক হুমকিতে নীরব মোদী! আরেকটা পহেলগাঁও-এর ব্লু-প্রিন্ট তৈরি? বিস্ফোরক মমতা

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। আর সেই হাই-ভোল্টেজ প্রচারের ময়দান থেকেই এবার খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা আক্রমণ’-এর ...

By Moumita Biswas

Published:

Follow Us
Mamata Banerjee election warning

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। আর সেই হাই-ভোল্টেজ প্রচারের ময়দান থেকেই এবার খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা আক্রমণ’-এর হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে, এই স্পর্শকাতর ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই ঘটনার নেপথ্যে কোনও পূর্বপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত রয়েছে কি না, সেই প্রশ্ন তুলে সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি।

মমতার বিস্ফোরক তোপ ও ‘পহেলগাঁও’ তত্ত্ব

নির্বাচনী জনসভা থেকে কড়া ভাষায় মমতা বলেন, “বাংলা গোটা দেশকে পথ দেখায়। অথচ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতাকে আক্রমণের হুমকি দেন, তখন প্রধানমন্ত্রী বাংলায় এসেও সে বিষয়ে টুঁ শব্দও করলেন না!” প্রধানমন্ত্রীর এই নীরবতাকে ‘ছলনা’ ও ‘ছদ্মবেশী খেলা’ বলে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, “কেন তিনি এর বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন না? মুখ বুজে বসে থাকার কারণ কী? নির্বাচনের আগে কি ফের একটা পহেলগাঁওয়ের ব্লু-প্রিন্ট রেডি হচ্ছে?”

   

‘বাংলা দিল্লিকে টার্গেট করবে’ Mamata Banerjee demand PM resignation

মমতার কড়া হুঁশিয়ারি, “আপনি বাংলাকে নিশানা করতে পারেন, কিন্তু পাক প্রতিরক্ষামন্ত্রী বাংলাকে নিশানা করলে আপনি চুপ থাকেন। ভারতীয় হিসেবে আমরা এই অপমান মানব না। পাক মন্ত্রীকে দিয়ে কে এই কথা বলিয়েছে, তার নিরপেক্ষ তদন্ত চাই।” এরপরই সুর চড়িয়ে তিনি বলেন, “বাংলাকে টার্গেট করলে, বাংলাও কিন্তু দিল্লিকে টার্গেট করবে। আপনার আগে পদত্যাগ করা উচিত।”

দিল্লিতে এনআইএ (NIA) রিপোর্ট

অন্যদিকে, রাজ্যে যখন শাসক থেকে বিরোধী, সব শিবিরের হেভিওয়েটদের প্রচারে পারদ চড়ছে, ঠিক তখনই জুডিশিয়াল অফিসারদের ওপর হামলার ঘটনায় তৎপর হয়েছে এনআইএ। সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে নেমে এনআইএ-র আইজি সোনিয়া সিং একটি ২৫ পাতার বিস্তারিত রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে পৌঁছেছেন।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google