টানা দুই ম্যাচে জয়ী দিল্লি ক্যাপিটালস, হার্দিকহীন মুম্বাই পরাজিত

৪ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিপক্ষে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। (Delhi Capitals)এদিন টসে জিতে দিল্লি প্রথমে মুম্বাইকে ব্যাটিংয়ের সুযোগ দেয়। ম্যাচটি ১১ বলে বাকি থাকতেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

৪ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিপক্ষে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। (Delhi Capitals)এদিন টসে জিতে দিল্লি প্রথমে মুম্বাইকে ব্যাটিংয়ের সুযোগ দেয়। ম্যাচটি ১১ বলে বাকি থাকতেই ৬ উইকেটে জিতে যায় অক্ষরের দিল্লি ক্যাপিটালস। ম্যাচের নায়ক সমীর রিজভী।

প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করে। একসময় মনে হয়েছিল ১৫০-এর গন্ডি পার করতে পারবে না মুম্বাই। কারণ এদিন ব্যাট হাতে সেরকম কেউই স্বাচ্ছন্দ্য দেখায়নি। গত ম্যাচের নায়ক রিকেলটন ১১ বলে ৯ রান করেই সাজঘরে ফিরে যান। দলের হয়ে ব্যাট হাতে অবদান রাখেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (২৬ বলে ৩৫), নামান ধীর (২১ বলে ২৮)। কিছুটা ছন্দে ফেরেন সূর্যকুমার যাদব। তিনি ৩৬ বলে ৫১ রান করেন।

   

উল্টোদিকে রান তাড়া করতে নেমে প্রথমেই উইকেট হারিয়ে বসে দিল্লি। কিন্তু অন্যন্য খেলোয়াড়রা ম্যাচটি সামলে নেয়। সমীর রিজভীর ৫১ বলে ৯০ রানের ইনিংস দলের জয়ের কান্ডারী। এদিন তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি চার ও ৭টি ছয়। পাথুম নিসঙ্কা ৩০ বলে ৪৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ডেভিড মিলার ১৮ বলে ২১ রান স্কোরবোর্ডে যোগ করেন। তবে আজও নীতীশ রানা ব্যর্থ।

দিল্লির হয়ে ২টি উইকেট নেন মুকেশ কুমার, ১টি করে উইকেট নেন টি.নটরাজন, লুঙ্গি এনগিডি, অক্ষর প্যাটেল, ভীপরাজ নিগম। অন্যদিকে মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নেন দীপক চাহার, মিচেল সান্টনার এবং করবিন বশ। এছাড়া আর কেউ উইকেট পাননি। এই জয়ের মধ্য দিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেল দিল্লি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google