বিশ্বকাপে যেতে ব্যর্থ ইতালি, জোড়া পদত্যাগ ফুটবল ফেডারেশনে

টানা তিনবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি। অথচ তারা চার বারের বিশ্বকাপ (FIFA World Cup 2026) জয়ী। এর আগে পদ সামলে নিলেও এবার আর রক্ষা…

italy-FIFA World Cup 2026-failure-double-resignation-football-federation

টানা তিনবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি। অথচ তারা চার বারের বিশ্বকাপ (FIFA World Cup 2026) জয়ী। এর আগে পদ সামলে নিলেও এবার আর রক্ষা হল না। ইস্তফা দিলেন ইতালির ফেডারেশন সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনার এবং হেড অব ডেলিগেশন জিয়ানলুইজি বুফোঁ। রাজনৈতিক চাপের মুখেই এই পদত্যাগ বলে মনে করছেন অনেকে।

ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদির জানিয়েছেন, ‘ইতালির ফুটবলকে নতুন করে গড়ে তুলতে হবে। আর সেই কাজ শুরু হওয়া উচিত নতুন নেতৃত্ব দিয়ে!’ আর ফেডারেশনের জোড়া পদত্যাগ ইঙ্গিত দিচ্ছে, ইতালির ফুটবল নতুন করে যাত্রা শুরু করবে। জানা গিয়েছে, আগামী ২২ জুন ফেডারেশনের নয়া সভাপতি নির্বাচিত হবে। শুধু প্রশাসনেই নয়, দলীয় গঠনেও পরিবর্তন আন্তে চলেছে ইতালি। সেকারণে প্রাক্তন গোলরক্ষক জিয়ানলুইজি বুফোঁ-কে ক্লাবের হেড অব ডেলিগেশন পদ থেকে অপসারিত করা হয়েছে।

Advertisements

২০১৮ সাল থেকে ফেডারেশনের সভাপতি পদে ছিলেন গাব্রিয়েলে গ্রাভিনার। ২০২২ সালেও বিশ্বকাপে পা রাখতে পারেনি ইতালি। তারপরও টিকে গিয়েছিল পদ। কিন্তু এবার আর বাঁচাতে পারলেন না নিজের পদ, ইস্তফা দিতেই হল। অন্যদিকে জিয়ানলুইজি বুফোঁ ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ২০২৩ সাল থেকে দলের হেড অব ডেলিগেশন বুফোঁ, ইস্তফা দিলেন প্রাক্তন এই গোলরক্ষকও। এখন কোচ জেনারো গাত্তুসোর ভবিষ্যৎও টলমলে। রূপান্তরের এই পর্বে সরিয়ে দেওয়া হতে পারে এই ব্যর্থ কোচ-কেও।