বিশ্বকাপ টিকিট মূল্য ১০ লক্ষ! মাথায় হাত ফুটবলপ্রেমীদের

আর কিছু দিনের মধ্যেই বসবে সামনে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর (FIFA World Cup 2026 ) আসর, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চূড়ান্ত উত্তেজনা। বিশ্বকাপের সম্পূর্ণ দল , ভ্যেনু, সূচি, ...

By Sandipa Nandy

Published:

Follow Us
fifa-world-cup-2026-ticket-price-10-lakh-dynamic-pricing-controversy

আর কিছু দিনের মধ্যেই বসবে সামনে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর (FIFA World Cup 2026 ) আসর, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চূড়ান্ত উত্তেজনা। বিশ্বকাপের সম্পূর্ণ দল , ভ্যেনু, সূচি, ইতিমধ্যে ঘোষিত হয়েছে। এরই মধ্যে ঘোষিত হল বিশ্বকাপের টিকিটের মূল্য। নির্ধারিত টিকিটের মূল্য আকাশছোঁয়া।

বুধবার ফিফা কর্তৃপক্ষ ফাইনাল টিকিটের মূল্য ৮ হাজার ৬৮০ ডলার থেকে বাড়িয়ে করেছে ১০ হাজার ৯৯০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১০.১৯ লক্ষ টাকা। এই টিকিট প্রাইস শুনে মাথায় হাত সাধারণ ফুটবলপ্রেমীদের। পাশাপাশি ফাইনালের দ্বিতীয় শ্রেণীর টিকিটের দাম ৫,৫৭৫ ডলার থেকে করা হয়েছে ৭,৩৮০ ডলার, প্রায় ২ লক্ষ টাকা বেশি।। ফাইনালের তৃতীয় শ্রেণীর টিকিট মূল্য ৪,১৮৫ ডলার থেকে ৫,৭৮৫ ডলার করা হয়েছে। এছাড়া টিকিট পুনরায় বিক্রির ক্ষেত্রেও ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১৫ শতাংশ কমিশন নেবে ফিফা।

   

ফিফা কর্তৃপক্ষ এবার ‘ডায়নামিক প্রাইসিং পদ্ধতিতে টিকিটের মূল্য নির্ধারণ করেছে। এই নিয়ম অনুযায়ী, যত চাহিদা টিকিটের দাম তত বেশি। বিমান, রেল, হোটেলের পাশাপাশি বিশ্বকাপেও এখন এই নিয়ম। তবে সাধারণ মানুষ এই বড়োলোকের খেলা দেখবে কিভাবে। বিশ্বকাপ দেখতে হলে পকেটে রাখতে হবে প্রচুর টাকা। এর বিরোধিতা করে ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের ৬৯ জন সদস্য ফিফা-কে চিঠি দিয়ে লিখেছেন, ‘এই মূল্যনির্ধারণ পদ্ধতি ফিফার লক্ষ্যের পরিপন্থী। ফুটবলকে সবার কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়, অথচ এই বিশ্বকাপ হয়ে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে দামি ও দুর্লভ!’

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করবে ৩২-এর পরিবর্তে মোট ৪৮টি দল। আগামী ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের আসর। ম্যাচ রয়েছে মোট ১০৪টি।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google