৫২ বছর পর বিশ্বকাপ খেলবে কঙ্গো, উচ্ছ্বাস দেশজুড়ে

শেষ বার বিশ্বকাপ খেলেছিল ১৯৭৪ সালে। তারপর ৫২ বছরের দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপে (World Cup 2026) যোগ্যতা অর্জন করল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। বিশ্বকাপে জায়গা নিশ্চিত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
congo-qualifies-world-cup-2026-after-52-years-celebration

শেষ বার বিশ্বকাপ খেলেছিল ১৯৭৪ সালে। তারপর ৫২ বছরের দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপে (World Cup 2026) যোগ্যতা অর্জন করল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতেই উৎসবে মেতে উঠল গোটা দেশ।

গতকাল জ্যামাইকার বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ ফাইনাল ম্যাচে জিতে বিশ্বকাপে জায়গা পাকা করে কঙ্গো। এদিন ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখন অ্যাক্সেল তুয়ানজেবে দলের হয়ে গোল করে ম্যাচ জেতান। কঙ্গো-কে জয়ী ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে রাস্তায় বেরিয়ে পড়েন সমর্থকরা। কিনশাসারের রাস্তা জুড়ে শুরু হয় নাচ, গান। বৃষ্টি শুরু হলেও এই উৎসব থামেনি। তার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর উৎসব করবে না-ই বা কেন, দীর্ঘ এত বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে কঙ্গো।

   

যোগ্যতা পর্বে নাইজেরিয়া ও ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে হারিয়েছে কঙ্গো। আর সেদিন এই ম্যাচ জিতে কঙ্গো ফিফা ২০২৬-এ ‘গ্রুপ কে’ তে নাম লিখিয়েছে। এই গ্রুপে অন্য দলগুলি হল পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান। লড়াইটা সহজ নয়।

১৯৭৪ সালে যখন বিশ্বকাপে খেলেছিল তখন দেশটির নাম ছিল জাইর। এরপর সমুদ্র থেকে অনেক জল গড়িয়েছে। আর বিশ্বকাপে জায়গা করতে পারেনি তারা। এতবছর পর বিশ্বকাপে ফিরে যেন ইতিহাস গড়ল কঙ্গো। এবার দেখার এই মহারণের কেমন পারফর্ম করে তারা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google