১৫ বছরেই সিনিয়র দলে বৈভব, সচিনের রেকর্ড ভাঙার সামনে সুযোগ

আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। এরপর ভারতের জার্সিতে অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন এই কিশোর ব্যাটার। এবার ভারতের সিনিয়র দলে খেলার যোগ্যতা অর্জন করল বৈভব। আগামী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Vaibhav Sooryavanshi

আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। এরপর ভারতের জার্সিতে অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন এই কিশোর ব্যাটার। এবার ভারতের সিনিয়র দলে খেলার যোগ্যতা অর্জন করল বৈভব। আগামী দিনে শুভমন, সূর্যকুমার, হার্দিকদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে খেলবে সে। তাঁর কাছে এখন সুযোগ রয়েছে সবচেয়ে কম বয়সে সচিন তেন্ডুলকরের দেশের হয়ে খেলার যে নজির তা ভেঙে দেওয়ার।

আইপিএল শুরু হতে আর বাকি মাত্র একদিন। এবছরও রাজস্থান রয়্যালসের হয়ে খেলবে বিহারের বৈভব। তবে রাজস্থানের হয়ে ১৯তম আইপিএল-এর ময়দানে নামার আগেই ভারতীয় সিনিয়র দলে যোগ্যতা অর্জন করল সে। শুক্রবার ১৫ বছর পূর্ণ করেছে সে। ১৫ বছর বয়স না হলে দেশের সিনিয়র দলের হয়ে প্রতিনিধিত্ব করা যায় না – এমনই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)। সেকারণেই এত দিন আটকে ছিল বৈভব।

   

সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বৈভবের খেলার অভিজ্ঞতা এখন নেই, তা নয়। আইপিএল, রঞ্জি ট্রফি, বিজয় হজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে খেলেছে কিশোর বৈভব। কারণ ঘরোয়া ক্রিকেট খেলার জন্য আইসিসির এই নিয়ম প্রযোজ্য নয়।

ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড রয়েছে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের। মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সচিনের।ভারতীয় সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেয়ে এবার এই নজির ভাঙার সুযোগ পেল ১৫ বছরের বৈভব।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google