দুই বঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, ফের বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা

কলকাতা: বৃহস্পতিবার বিকেলে একাধিক জেলায় ঝড়সহ শিলাবৃষ্টি দেখা দিয়েছিল৷ একইভাবে শুক্রবার বিকেল হতেই দুই বঙ্গে কালবৈশাখীর তাণ্ডব শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
south-bengal-red-alert-thunderstorm-hailstorm-weather-update

কলকাতা: বৃহস্পতিবার বিকেলে একাধিক জেলায় ঝড়সহ শিলাবৃষ্টি দেখা দিয়েছিল৷ একইভাবে শুক্রবার বিকেল হতেই দুই বঙ্গে কালবৈশাখীর তাণ্ডব শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় বিকেলের পর কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে৷ ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে৷ বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ কলকাতাসহ অন্যান্য দক্ষিণবঙ্গের জেলায় দমকা হাওয়ার গতি ৪০–৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে৷ শনিবারও ঝড়বৃষ্টির প্রভাব বজায় থাকতে পারে৷

   

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে৷ এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে৷ ৫০–৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায়৷

উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ৪০–৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে৷ সেখানেও বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ রবিবার বিকেলের পর ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে৷ আগামী কয়েকদিন দুই বঙ্গজুড়ে কালবৈশাখীর দাপট অব্যাহত থাকতে পারে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google