২৫ মার্চ, কলকাতা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে শিরোপা জয় করেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ‘ইমার্জিং মিডিয়া’ নামের এক কনসোর্টিয়াম ২০০৮ সালে ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিল, যার নেতৃত্বে ছিলেন মনোজ বাদলে। এবার সেই মালিকানাই বদলে গেল। যুক্তরাষ্ট্রের একটি কনসোর্টিয়াম ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে দলটিকে অধিগ্রহণ করেছে।
পূর্বে সুরেশ চেলারাম ৫৬ শতাংশের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্বের অধিকারী ছিলেন। অন্যদিকে রাজ কুন্দ্রা ২০০৯ সালে ১৩ শতাংশ অংশীদারিত্ব অর্জন করেন। মনোজ বাদলে ‘রয়্যালস স্পোর্টস গ্রুপ’-এর মাধ্যমে বহু বছর ধরে প্রধান মালিক হিসেবে বহাল ছিলেন এবং ৬৫ শতাংশ শেয়ারের মালিকানা ধরে রেখেছিলেন। গত ছ’মাস ধরে আলোচনার পর অবশেষে মালিকানা লাভের নিলামে জয়ী যুক্তরাষ্ট্র-ভিত্তিক উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বে গঠিত একটি কনসোর্টিয়াম।
কাল সোমানি মূলত একজন ধারাবাহিক উদ্যোক্তা। যার আমেরিকান প্রযুক্তির জগতে সুপ্রভাব রয়েছে। এড-টেক, ডেটা প্রাইভেসি, এআই (AI) পরিচালনা এবং স্পোর্টস টেক—প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। সোমানির খেলার জগতের সাথে সোমানির সম্পৃক্ততা মূলত ‘মোটর সিটি গলফ ক্লাব’-এর সহ-মালিক হিসেবে। এছাড়া তিনি ‘টিএমারেফ স্পোর্টস’এবং ‘টিজিএল গল্ফ লিগ’-এর প্রাথমিক বিনিয়োগকারীদের মধ্যে একজন ছিলেন। তিনি বেশ কয়েকটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো— ইন্ট্রাএজ, ট্রুয়ও এন্ড ট্রুয়ও, একাডেমিয়ান প্রভৃতি।




















