কলকাতায় সোনার দামে বড় পরিবর্তন, জেনে নিন ২২ ক্যারেট কিনতে কত খরচ

কলকাতা: সোনার বাজারে আবারও দামের ফারাক দেখা গেল৷ গত কয়েকদিন ধরে পতনের পর বুধবার, ২৫ মার্চ কলকাতায় সোনার দামে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে৷ এই পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রভাব ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Gold Jumps Once More This Thursday, Shoppers Left Worried

কলকাতা: সোনার বাজারে আবারও দামের ফারাক দেখা গেল৷ গত কয়েকদিন ধরে পতনের পর বুধবার, ২৫ মার্চ কলকাতায় সোনার দামে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে৷ এই পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রভাব ফেলছে ক্রেতাদের পরিকল্পনায়, বিশেষ করে যাঁরা বিয়ে বা উৎসব উপলক্ষে সোনা কেনার কথা ভাবছেন৷

আজ অর্থাৎ বুধবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১৩,৭৬০ টাকা (প্রতি ১০ গ্রাম)৷ একইসঙ্গে ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১১,৩০০ টাকা৷ রুপোর ক্ষেত্রেও পরিবর্তন দেখা গিয়েছে বর্তমানে ১ কেজি রুপোর দাম ২,৪০,৬০০ টাকা৷ তবে বাজারদরই শেষ কথা নয়৷ সোনা কিনতে গেলে এর সঙ্গে যোগ হয় অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি৷

   

এছাড়াও গয়নার মেকিং চার্জ আলাদা করে দিতে হয়, যা গয়নার নকশা ও কারিগরির উপর নির্ভর করে৷ ফলে শেষ পর্যন্ত ক্রেতার মোট খরচ অনেকটাই বেড়ে যায়, যা আগে থেকে জানা না থাকলে বাজেটে সমস্যা তৈরি হতে পারে৷ বিশেষজ্ঞদের মতে, সোনার দামের ওঠানামার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে৷ যেমন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের পরিবর্তন, মার্কিন ডলারের ওঠানামা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার ও নীতি৷

সোনার দাম স্বল্প সময়ে ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে এটি একটি নিরাপদ বিনিয়োগ৷ তাই একবারে বেশি কেনার বদলে ধাপে ধাপে সোনা কেনা ভালো সিদ্ধান্ত হতে পারে৷ এতে দামের ঝুঁকি কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়৷ বর্তমান পরিস্থিতিতে অনেকেই সোনাকে বিকল্প বিনিয়োগ হিসেবে দেখছেন৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google