জয় নির্ণায়ক ম্যাচ! নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ

২৫ মার্চ, কলকাতা : চলছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ (T20 Series)। পাঁচদিনব্যাপী এই টি-টোয়েন্টি সিরিজটি বর্তমানে ২-২ ব্যবধানে সমতায় রয়েছে। নির্ণায়ক ম্যাচ বুধবার। ভারতীয় সময় অনুযায়ী ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
new-zealand-vs-south-africa-t20-series

২৫ মার্চ, কলকাতা : চলছে নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ (T20 Series)। পাঁচদিনব্যাপী এই টি-টোয়েন্টি সিরিজটি বর্তমানে ২-২ ব্যবধানে সমতায় রয়েছে। নির্ণায়ক ম্যাচ বুধবার। ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১:৪৫ মিনিটে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে এই দ্বৈরত।

এখন উদ্বেগের বিষয় হল ম্যাচের জন্য নিউজিল্যান্ড দল থেকে বেশ কয়েকজন খেলোয়াড় ছিটকে গেছেন। এদের মধ্যে রয়েছেন অধিনায়ক মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন এবং ডেভন কনওয়ে—যারা সিরিজের প্রথম তিনটি ম্যাচের অংশ ছিলেন। তাঁদের দেখা যায়নি চতুর্থ ম্যাচে। যার প্রভাব পড়েছিল ওই ম্যাচে। যেখানে তাদের অনভিজ্ঞ ব্যাটিং ইউনিট চাপের মুখে ব্যর্থ হয়েছিল।দ্বিপাক্ষিক টি- টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি, তবে এবার তাদের সামনে সেই সুযোগটি এসেছে।

   

নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার এই দ্বৈরত শুরু হয়েছিল ১৫ মার্চ বে ওভালে। প্রথম ম্যাচেই ৭ উইকেটে জিতে যায় প্রোটিয়ারা। এরপরের দুটি ম্যাচ ১৭ ও ২০ তারিখ আয়োজিত হয় যথাক্রমে সেডন পার্ক ও ইডেন পার্কে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পর্যায়ক্রমে জয়ী ছিল নিউজিল্যান্ড দল। এরপর ম্যাচে সমতা ফেরানো প্রোটিয়াদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ ম্যাচে ১৯ রানে জয় ছিনিয়ে নেয় তাঁরা।

এই সিরিজে বেশ কয়েকবার গতির পরিবর্তন দেখা গেছে এবং সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করে আজকের এই ফাইনাল লড়াইয়ে। এবার শেষ হাসি কে হাসবে তা ঠিক করবে বুধবারের ম্যাচ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google