কলকাতা: নির্বাচনী প্রচারে আজ খোদ মমতা বন্দোপাধ্যায়ের গড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari)ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ঢুকে পড়ে একের পর এক কড়া বার্তা দিচ্ছেন তিনি। সম্প্রতি এক জনসভায় তিনি সরাসরি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আবার হারতে চলেছেন। এখানে পদ্ম ফুটবে। তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীকে হারানো খুবই জরুরি।
তিনি আরো বলেন এখানকার সবাই আমাকে বলছে যে আমরা ভাল নেই, সবাই কষ্টে আছে। ” এই মন্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরকে তিনি শুধু একটা আসন হিসেবে দেখছেন না, বরং এটাকে তৃণমূলের শক্ত ঘাঁটি ভেঙে ফেলার প্রতীকী লড়াইয়ের ময়দান বানাতে চান।ভবানীপুর কেন্দ্রটি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভেদ্য দুর্গ। তবে ২০২১ সালে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে শুভেন্দুও অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন মমতা। মুখ পুড়েছিল দলের। একথাও রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে বার বার।
আরও দেখুনঃ শত্রুদের জন্য দুঃস্বপ্ন! ৮০০ কিমি পাল্লার BrahMos-A ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রস্তুতি চলছে
অন্যদিকে ২০১১ সাল থেকে মমতা এই কেন্দ্র থেকে জিতে আসছেন। এমনকি ২০২১-এ নন্দীগ্রামে হারার পরও বাই-ইলেকশনে এই আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়ে বিধানসভায় ফিরেছিলেন। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেছে। বিজেপি শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী করেছে, যা রাজনৈতিক মহলে ‘মায়ের ঘরে ছেলের আক্রমণ’ বলে বর্ণনা করা হচ্ছে। ২০২১-এ নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দু যে ইতিহাস তৈরি করেছিলেন, এবার তিনি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চান কিন্তু এবার মমতার নিজের মাটিতে।
জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু যখন বলছেন যে “ঘরের মাটিতেই গো হারান হারানোর বার্তা”, তখন তাঁর কথায় স্পষ্ট উঠে আসছে স্থানীয় মানুষের অসন্তোষের ছবি। তিনি দাবি করছেন, ভবানীপুরের বাসিন্দারা তাঁকে বলছেন যে তারা “ভালো নেই”, জীবনযাত্রার খরচ বেড়েছে, বেকারত্ব বাড়ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে আর সরকারি প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না।
তবে শুভেন্দুর এই বক্তব্যকে রাজনৈতিক মহলের একাংশ দেখছেন বিজেপির কৌশলগত আক্রমণ হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হয়ে ঘোষণা করেছেন যে “এবার ভবানীপুরে সর্বোচ্চ ভোটে জিতব”। তাঁর কথায়, এটা কোনও একদিনের লড়াই নয়, বরং বাংলার মানুষের ভালোবাসার পরীক্ষা। তৃণমূল নেতারা বলছেন, ভবানীপুরে মমতা হারলে “সূর্য পশ্চিম দিকে উঠবে” এমনই মন্তব্য করে শুভেন্দুর আত্মবিশ্বাসকে খোঁচা দিচ্ছেন।




















