এবার বাগান বধ করতে মরিয়া মুম্বাই, ম্যাকলারেনকে নিয়ে চিন্তায় ক্র্যাটকি

কলকাতা: চেন্নাইয়িন এফসিকে পরাজিত করার মধ্য দিয়ে এবারের আইএসএল শুরু করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। তারপর কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ও বজায় ছিল সেই ছন্দ। কিন্তু আটকে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Mumbai City FC coach Petr Kratky

কলকাতা: চেন্নাইয়িন এফসিকে পরাজিত করার মধ্য দিয়ে এবারের আইএসএল শুরু করেছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। তারপর কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ও বজায় ছিল সেই ছন্দ। কিন্তু আটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে। সেখানে জন আব্রাহামের শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল মুম্বাই শিবিরকে। যারফলে পয়েন্ট টেবিলে‌ বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল দল। তারপর স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে ও পয়েন্ট নষ্ট করেছিল রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। এমন হতাশাজনক পারফরম্যান্স থেকে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের।

সেইমতো গত কয়েকদিন আগেই কিশোর ভারতী স্টেডিয়ামে বারাণসীর শক্তিশালী ফুটবল ক্লাব তথা ইন্টার কাশীর বিপক্ষে খেলতে নেমেছিল দেশের বানিজ্য নগরীর এই দল। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বাই সিটি এফসি। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য জনি কাউকোদের। আগামী ২০শে মার্চ অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নামবে মুম্বাই। সেক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে জেমি ম্যাকলারেনের পারফরম্যান্স।

   

বলাবাহুল্য, এবারের এই টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড। এমনকি এবারের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অন্যতম দাবিদার হিসেবে ও উঠে এসেছেন তিনি। সেই প্রসঙ্গে মুম্বাই কোচ বলেন, ‘ জেমি ম্যাকলারেন দারুন ছন্দে রয়েছে‌। তাছাড়া মোহনবাগানের ফুটবলারদের মান যথেষ্ট উন্নত। প্রত্যেকেই যথেষ্ট সক্রিয়। তবে আমরা নিজেদের উপর ভরসা রাখছি। পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসা এখন আমাদের অন্যতম লক্ষ্য।’

এছাড়াও দলের তারকা ফুটবলার তথা মোহনবাগানের প্রাক্তনী জনি কাউকো বলেন, ‘ ইন্টার কাশীর বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ায় আমাদের দলের সকল ফুটবলারদের মনোবল যথেষ্ট বাড়িয়েছে। বাগান ম্যাচে ও সকলে নিজেদের সেরাটা দিতে চাইবে।’

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google