এবারে আইএসএলে (ISL) ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর জামশেদপুর এফসি। সেজন্য, ওয়েন কোয়েলকে ফিরিয়েছে ইস্পাত নগরীর এই ফুটবল দল। পুরোনো হতাশা ভুলে দেশের এই প্রথম ডিভিশন লিগের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ম্যান অফ স্টিল। একের পর এক ম্যাচে সহজেই এসেছিল জয়। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল দলের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি। সেই ধারাবাহিকতা পরবর্তী ম্যাচ পর্যন্ত বজায় থাকলেও এবার আটকে যেতে হল হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের কাছে।
সূচি অনুযায়ী আজ বিকেলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে জন আব্রাহামের এই ডুরান্ড জয়ী দলের বিপক্ষে খেলতে নেমেছিল জামশেদপুর। প্রথমার্ধে অমীমাংসিত ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধে চতুর্থ কোয়ার্টারের মধ্যে অনায়াসেই দল এগিয়ে গিয়েছিল অ্যান্ডি রদ্রিগেজের গোলে। যদিও সেই অগ্ৰগমণ বেশিক্ষণ বজায় ছিল না। ৬৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকে পেনাল্টি আদায় করে নিয়েছিল জামশেদপুর ফুটবল দল। সেখান থেকেই গোল করে দলকে সমতায় ফিরিয়ে ছিলেন রাফায়েল মেসি বাউলি।
তবে পরবর্তীতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে থাকে নর্থইস্ট। মেসি বাউলির ভুল শোধ করার কয়েক মিনিটের মধ্যেই ফের ঘটে যায় অঘটন। এবার নিজের দ্বিতীয় গোল করে যান অ্যান্ডি। পরবর্তীতে বেশ কয়েকবার পাহাড়ের এই ফুটবল দলের রক্ষণভাগে হানা দিলেও গোলের মুখ আর খোলা সম্ভব হয়নি। গোলরক্ষক গুরমিত সিংয়ের সক্রিয়তা ও ডিফেন্ডারদের দাপুতে ফুটবলের দৌলতে শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে ছিনিয়ে নেয় টানা দুইবারের ডুরান্ড কাপ জয়ীরা। অন্যদিকে, পয়েন্ট নষ্ট করায় ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই থাকল জামশেদপুর।
আজকের এই ম্যাচে জয় পেলে অনায়াসেই তারা পৌঁছে যেতে পারত লিগ টেবিলের শীর্ষস্থানে। কিন্তু সেটা সম্ভব হয়নি। যার দরুন এক পয়েন্টের ব্যবধানে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম স্থান ধরে রাখল মোহনবাগান সুপার জায়ান্ট।




















