দল বললে নন্দীগ্রামে লড়ব, নন্দীগ্রাম আমার ভদ্রাসন, সাংবাদিক সম্মেলনে মন্তব্য শুভেন্দুর

ঘোষণা হয়েছে ভোটের দিনক্ষণ। নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার আগেই নন্দীগ্রামে (Nandigram) সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বিকেল ৪ টেয় নির্বাচন কমিশন ভোট ঘোষণা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Suvendu Adhikari

ঘোষণা হয়েছে ভোটের দিনক্ষণ। নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার আগেই নন্দীগ্রামে (Nandigram) সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বিকেল ৪ টেয় নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে দু-দফায় ভোট হবে। ২৩ এবং ২৯ এপ্রিল হবে নির্বাচন।

এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন এবারে একটু দেরিতেই ভোট ঘোষণা হলো, দেরিতে হওয়ার কারণে বর্তমান শাসকদল বহু কিছু প্রলোভন দেখাচ্ছে,এবার পরিবর্তন চাই। মোদীজি বলে গেছে কিভাবে পরিবর্তন আনবে।

   

এই সরকার অনুপ্রবেশ ঘটিয়েছে, নয়াচর দিয়ে মুসলিম ঢোকাচ্ছে নন্দীগ্রামে। আজকে ভোট ঘোষণা হয়ে গেলে কাল থেকে মঞ্জু আড়ি,মামনি জানার কেসে যত গুণ্ডা আছে যারা দেড় বছর দু বছর জেল খেটে এসেছে ইলেকশন কমিশনের কাছে তাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ আমি দেবো।আমি নন্দীগ্রামে শান্তি এনেছি।

ভবানীপুর নিয়ে শুভেন্দু বলেন মূখ্যমন্ত্রী তার মার্জিন ১ এ নামিয়ে ফেলেছে, বলেছে ১ টা ভোট হলেও জিতবো। উনি ১ এ নেমে গেছেন আমরা ১ মাস সময় পাবো, কিভাবে মাইনাস করতে হয় দেখাবো।

গতকাল শশী পাঁজার বাড়িতে হামলা নিয়েও মুখ খুললেন শুভেন্দু,শুভেন্দু বলেন এক তরফা গ্রেফতারি হয়েছে, সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে শশী পাঁজার থেকেই উস্কানি পাথরছড়া হয়েছিল।

শুভেন্দু অধিকারী বলেন দল জিজ্ঞাসা করলে বলব নন্দীগ্রামেই লড়ব।নন্দীগ্রাম আমার ভদ্রাসন। এখানে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আমার এখানে চৌকিদারি করা উচিত।বাহিনীর নিয়ন্ত্রণ কমিশন কে নিতে হবে।আমরা চাই কম দফাতে ভোট হোক।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google