ব্রিগেডে মোদীর সভা, যান চলাচলে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে

কলকাতা: আগামী ১৪ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Rally) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশ রয়েছে৷ সেই উপলক্ষে কলকাতা পুলিশ শহরে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পার্কিং নির্দেশিকা জারি করেছে৷ জনসাধারণের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
narendra-modi-brigade-rally-kolkata-samik-bhattacharya-inspects-venue

কলকাতা: আগামী ১৪ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Rally) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশ রয়েছে৷ সেই উপলক্ষে কলকাতা পুলিশ শহরে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পার্কিং নির্দেশিকা জারি করেছে৷ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট এড়াতে সকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সীমিত থাকবে৷

ট্রাফিক নিয়ন্ত্রণের আওতায় থাকা রাস্তাগুলির মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র‍্যাম্প, কে.পি. রোড, হসপিটাল রোড, লভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়ে। এই সময় সমস্ত ধরনের পণ্যবাহী যানবাহন চলাচলে নিষিদ্ধ থাকবে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

   

পার্কিং সংক্রান্ত নির্দেশনাও জারি করা হয়েছে। বিশেষভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোড, খিদিরপুর রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লভার্স লেন-এ পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ব্রিগেডে সমাবেশের কারণে শহরের শ্যামবাজার, ধর্মতলা, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, দক্ষিণ ও উত্তর কলকাতার বিভিন্ন এলাকা দিয়ে বিজেপির মিছিল আসতে পারে। এজন্য সকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাম এবং অন্যান্য সাধারণ যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ বা ঘুরিয়ে দেওয়া হতে পারে।

কলকাতা পুলিশ জানিয়েছে, ভিভিআইপি কনভয় এবং সমাবেশের রুট অনুযায়ী প্রয়োজনে অন্যান্য রাস্তা থেকেও যান চলাচল ডাইভার্ট করা হবে। সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে সমাবেশের সময় ব্রিগেড প্যারেডের আশেপাশের এলাকা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google