আজ রাতেই চরম আঘাত! তবে কি পরমাণু হামলার চিন্তা ট্রাম্পের ?

তেহরান: মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে কড়া (Trump MOAB)হুঁশিয়ারি “আজ এই পাগলাটে নোংরাদের কী হয় দেখো”। এরপরই ইরানের স্টেট টেলিভিশন দাবি করেছে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
trump-moab-strike-iran-threat-middle-east-tensions

তেহরান: মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে কড়া (Trump MOAB)হুঁশিয়ারি “আজ এই পাগলাটে নোংরাদের কী হয় দেখো”। এরপরই ইরানের স্টেট টেলিভিশন দাবি করেছে যে আজ রাতেই আমেরিকা একাধিক MOAB বোমা ফেলে ইরানে চরম আঘাত হানবে। MOAB হলো আমেরিকার সবচেয়ে বড় নন-নিউক্লিয়ার বোমা, যার ওজন প্রায় ২১,০০০ পাউন্ড। এটি ‘মাদার অফ অল বম্বস’ নামে পরিচিত, যা বিশাল বিস্ফোরণের মাধ্যমে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করতে সক্ষম।এই দাবি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে আতঙ্ক। তবে পরমাণু বিস্ফোরণের ঘোষণা এখনও করেন নি ট্রাম্প।

‘অপারেশন এপিক ফিউরি’ নামে চলমান যুদ্ধে ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের সামরিক ঘাঁটি, নিউক্লিয়ার সাইট, মিসাইল ভান্ডার ও নেতৃত্বকে টার্গেট করছে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত হয়েছেন বলে ঘোষণা করেছে আমেরিকা। ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করেছেন।

   

আরও দেখুনঃ লঞ্চ হল ১২ জিবি র‍্যাম সহ সস্তা ফোন, কম দামে এই অসাধারণ বৈশিষ্ট্যগুলি পান

ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, “আমরা ইরানের টেররিস্ট রেজিমকে সম্পূর্ণ ধ্বংস করছি সামরিক, অর্থনৈতিক সব দিক থেকে। তাদের নৌবাহিনী শেষ, বিমানবাহিনী নেই, মিসাইল-ড্রোন সব ধ্বংস হচ্ছে, নেতারা পৃথিবী থেকে মুছে গেছে। আমাদের অতুলনীয় শক্তি, অসীম গোলাবারুদ ও সময় আছে আজ এই পাগলাটে নোংরাদের কী হয় দেখো।”ইরানি স্টেট টিভি এই হুঁশিয়ারিকে ‘গুরুতর ভুল’ বলে উল্লেখ করেছে।

তারা দাবি করেছে যে ট্রাম্প MOAB বোমা ব্যবহার করে ভূগর্ভস্থ নিউক্লিয়ার স্টোরেজ, ডেটা সেন্টার ও ব্যাঙ্ক ধ্বংস করার পরিকল্পনা করছে। এই বোমা ফোর্ডো, কোম বা অন্যান্য গোপন স্থানে ফেলা হতে পারে। ইরানের নতুন নেতৃত্ব প্রতিশোধের হুমকি দিয়েছে। তারা বলেছে, আমেরিকার এই আগ্রাসনের জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালী বন্ধ করা, তেলের দাম বাড়ানো ও প্রক্সি গ্রুপের মাধ্যমে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।

যুদ্ধ এখন ১৩-১৪ দিন চলছে। আমেরিকার B-2 স্টেলথ বোমার, B-1B ল্যান্সার থেকে MOAB ও GBU-57 MOP ফেলা হয়েছে। ইরানের সামরিক সাইট, নৌবাহিনী ও নেতৃত্ব ধ্বংস হয়েছে। ট্রাম্প বলেছেন, “৪৭ বছর ধরে তারা নিরীহ মানুষ মারছে, এখন আমি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের মারছি এটা আমার সম্মানের বিষয়।” কিন্তু ইরান বলছে, এটা আগ্রাসন, তারা আত্মরক্ষার অধিকার ব্যবহার করবে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.