সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু নিয়ে কী ভাবছেন লোবেরা? সেরাটা দেওয়ার আশ্বাস থাপার

কলকাতা: গত কয়েক বছরের মতো এবারও নিজেদের পরিচিত ছন্দেই রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। টানা চারটি ম্যাচেই এসেছে সহজ জয়। বিশেষ করে শেষ দুইটি ম্যাচে মহামেডান স্পোর্টিং ...

By Sayan Sengupta

Published:

Follow Us
mohun-bagan-coach-sergio-lobera-comments-before-bengaluru-fc-match-isl

কলকাতা: গত কয়েক বছরের মতো এবারও নিজেদের পরিচিত ছন্দেই রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। টানা চারটি ম্যাচেই এসেছে সহজ জয়। বিশেষ করে শেষ দুইটি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ওডিশা এফসির বিপক্ষে দশ গোল করেছেন দলের ফুটবলাররা। হজম করতে হয়েছে মাত্র দুইটি গোল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার বেঙ্গালুরু বধ করতে চাইবেন সার্জিও লোবেরা। তবে এবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন নয়। কান্তিরাভার বুকে আয়োজিত হতে চলেছে এই ম্যাচ। বলতে গেলে এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান।

সেই ম্যাচের আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন লোবেরা ও অনিরুদ্ধ থাপা‌। দলের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘ গত ম্যাচ গুলিতে আমরা যে পারফরম্যান্স পেয়েছি সেটা নিয়ে যথেষ্ট খুশি। কিন্তু ফুটবলে বর্তমানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের আসন্ন ম্যাচটির দিকেই বিশেষ গুরুত্ব দিতে হবে। আশা করি ভালো ফলাফল আসবে।’ পাশাপাশি সমর্থকদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেললে সুবিধা থাকে। আমাদের চারটি কঠিন ম্যাচ খেলতে হবে। যার মধ্যে এটি একটি। বেঙ্গালুরুর ঘরের মাঠে জেতা সবসময়ই কঠিন। তবে ট্রফি জিততে চাইলে কঠিন ম্যাচে ও জিততে হবে।’

   

যদিও এক্ষেত্রে আলাদাভাবে কাউকে নিয়ে ভাবতে চাইছেন না লোবেরা। তাঁর কথায়, ‘প্রতিটি ম্যাচ যথেষ্ট আলাদা। আমরা জানি বেঙ্গালুরু এফসি কেমন খেলছে। আমাদের ও ভালো খেলতে হবে। কোনও নির্দিষ্ট ফুটবলারের জন্য আলাদা পরিকল্পনা নেই। ফুটবল দলগত খেলা। দল হিসেবেই জিততে হয়। আমাদের ও সেটাই করার চেষ্টা থাকবে।’ এছাড়াও রবসন রবিনহোর প্রসঙ্গে বাগান কোচ জানান, অন্তিম অনুশীলন দেখেই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও অনিরুদ্ধ থাপা বলেন, ‘ আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই‌। বিশেষ কারোর জন্য বিশেষ কোনও পরিকল্পনা নেই। আমি পুরো বেঙ্গালুরু দলকে নিয়ে ভাবছি।’

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google