Monday, May 25, 2026
Home Sports News পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁধার, আলবেনিয়ায় আটকে ভারতের মহিলা কুস্তি দল

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁধার, আলবেনিয়ায় আটকে ভারতের মহিলা কুস্তি দল

Iran Israel missile attacks

কলকাতা: পশ্চিম এশিয়া জুড়ে বাজছে সাইরেন। একের পর এক মিসাইল, ড্রোন হামলা চালাচ্ছে ইরান, ইজরায়েল, আমেরিকা। সেই তালিকায় যোগ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। তেহরানের পাশে দাঁড়িয়েছে হিজবুল্লা। পাল্টা লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ঘাত-প্রতিঘাতের খেলায় মেতে উঠেছে পশ্চিম এশিয়ার দেশগুলি। এই আবহে দুবাই, আবু ধাবি, ইরান, ইজরায়েল সহ একাধিক আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। আলবেনিয়ায় আটকে পড়েছে ভারতের মহিলা কুস্তি দল।

- Advertisement -

আলবেনিয়ার তিরানায় ভারতের ১৬ জন মহিলা কুস্তিবিদ

আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত মুহামেত মালো ২০২৬। এই টুর্নামেন্টে অংশ নিতে আলবেনিয়ার তিরানায় গিয়েছে ভারতের ১৬ জন মহিলা কুস্তিবিদ, সাপোর্ট স্টাফরা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে তাঁদের ফেরার বিমান বাতিল করা হয়েছে। পরিস্থিতি অশান্ত হওয়ার আগে ইভেন্ট শেষ হয়ে যাওয়ায় ভারতে ফিরে এসেছে পুরুষ দল। দলের প্রধান কোচ বীরেন্দ্র সিং জানিয়েছেন, “আমাদের বিমান বাতিল হওয়ার পর, ক্রীড়ামন্ত্রী ও ভারতের কুস্তি ফেডারেশনের থেকে ফোন পাই, আমাদের কোনও সমস্যা হচ্ছে না। ভারতের কুস্তি ফেডারেশন আমাদের জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও সমস্যা হবে না।“

   

২০২৬ ইভেন্টে ৪৮ সদস্যের দল Iran Israel missile attacks

এবার মুহামেত মালো ২০২৬ ইভেন্টে ৪৮ সদস্যের দল পাঠিয়েছে ভারত। পুরুষ ও মহিলাদের ফ্রিস্টাইল ডিভিশনে সুযোগ পেয়েছিলেন ১৬ জন করে। গ্রিসো-রোমান ক্যারিগরিতে সুযোগ পান ১৬ জন। তাঁদের মধ্যে সুজিত কলকল সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। অনূর্ধ্ব ২৩ ফর্ম্যাটের চ্যাম্পিয়ন ছিলেন তিনি। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছেন। এছাড়া ৩ টি রুপো ও ৩ টি ব্রোঞ্জ জিতেছে ভারত।

Follow on Google