কলিঙ্গের বুকে বাঁচল হার, বাগান ম্যাচের আগে যথেষ্ট চাপে ওডিশা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের সিজনের আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না ওডিশা এফসির (Odisha FC)। দাপুটে ফুটবল খেললেও পয়েন্ট খোয়াতে হয়েছিল একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে। তবে পরবর্তীতে দল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
odisha-fc-draw-chennaiyin-pressure-before-mohun-bagan-isl

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের সিজনের আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না ওডিশা এফসির (Odisha FC)। দাপুটে ফুটবল খেললেও পয়েন্ট খোয়াতে হয়েছিল একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে। তবে পরবর্তীতে দল ঘুরে দাঁড়াতে শুরু করলেও সুপার সিক্সে স্থান করে নেওয়া সম্ভব হয়নি। তাঁদের টেক্কা দিয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে উঠে গিয়েছিল মুম্বাই সিটি এফসি। যেটা ভালোভাবে নেয়নি সমর্থকরা। সেই হতাশা কাটিয়ে পরবর্তীতে নিজেদের শহরে আয়োজিত কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল প্রথম ম্যাচেই। সেইসব এখন অতীত। এবারের এই প্রথম ডিভিশন লিগে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য থাকবে দলের সকল ফুটবলারদের।

তবে শুরুটা মোটেও ভালো ছিল না। নিজেদের দ্বিতীয় ম্যাচে আন্তোনিও লোপেজ হাবাসের শক্তিশালী ইন্টার কাশীর বিরুদ্ধে নেমেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল।‌ কিন্তু অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল সেই ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছিল দুই দলকে। তারপর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল থেক্কাথারা পুরুষোত্তমের ওডিশা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের ফলাফলে শেষ হয় সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। যারফলে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের নবম স্থানে থাকল একবারের সুপার কাপ জয়ীরা।

   

বলাবাহুল্য, এদিন ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এলসিনহো ডায়াস। যারফলে একটি গোলের ব্যবধানে এগিয়ে ছিল চেন্নাইয়িন। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় সুযোগ বুঝেই প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে গোল তুলে নিয়েছিলেন কার্লোস ডেলগাডো। যারফলে নিজেদের ঘরের মাঠে বলতে গেলে কোনও রকমে হার বাঁচাতে সক্ষম হল ওডিশা ফুটবল দল‌। অন্যদিকে, এগিয়ে থেকেও আটকে গেল চেন্নাইয়িন‌। বর্তমানে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এগারো নম্বরে অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব।

আগামী ৬ই মার্চ কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নামবে ওডিশা। বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে গতবারের বিজয়ীরা। সল্টলেকের বুকে তাদের আটকানো যে সহজ নয় সেটা ভালো মতোই জানেন কোচ।

সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলের মধ্যে দিয়েই শেষ হয় এই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণে খুব একটা নজর কারা সম্ভব না হলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রচেষ্টা ছিল দুই দলের খেলোয়াড়দের।

কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে এদিন থেক্কাথারা পুরুষোত্তমের ওডিশার তুলনায় বল দখলের লড়াইয়ে যথেষ্ট এগিয়ে ছিল গতবারের আইলিগ জয়ী দল তথা ইন্টার কাশী। তবে গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আটকে যেতে হয়েছিল বারাণসীর এই দলকে। তারপর এই ওডিশা ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। যারফলে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের সাত নম্বরে থাকল হাবাসের ছেলেরা। অন্যদিকে, তাদের নিচেই রয়েছে ওডিশা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google