যোগী পুলিশের এনকাউন্টারে খতম ইসলাম সমালোচক সালিমকে কোপানো জিশান

লখনউ: যোগী রাজ্যে ফের ফাস্ট ট্র্যাক অ্যাকশন। প্রাক্তন মুসলিম সমালোচক এবং ইউটিউবার সালিম ওয়াস্তিকের (Salim Wastik)ওপর হামলাকারী জিশানকে গুলি করে মারল যোগী পুলিশ। এই ঘটনা…

ghaziabad-youtuber-salim-wastik-attack-accused-zeeshan-killed

লখনউ: যোগী রাজ্যে ফের ফাস্ট ট্র্যাক অ্যাকশন। প্রাক্তন মুসলিম সমালোচক এবং ইউটিউবার সালিম ওয়াস্তিকের (Salim Wastik)ওপর হামলাকারী জিশানকে গুলি করে মারল যোগী পুলিশ। এই ঘটনা ঘটেছে নিথোরা আন্ডারপাসের কাছে, যেখান থেকে পুলিশ একটি বাইক, অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে। সালিম ওয়াস্তিক এখনও দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি, জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। গত শুক্রবার সকালে গাজিয়াবাদের লোনি এলাকার আশোক বিহার কলোনিতে সালিমের বাড়ির অফিসে দুজন হেলমেট পরা যুবক বাইকে চড়ে আসে।

তারা হেলমেট খোলেনি, সরাসরি ঘরের ভিতরে ঢুকে সালিমকে গলা ও পেটে একাধিকবার ছুরি মারে। সালিম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। প্রতিবেশীরা খবর দিলে পুলিশ দ্রুত পৌঁছে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে দিল্লির জিটিবি হাসপাতালে স্থানান্তর করে। ডাক্তাররা বলছেন, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। সালিমের ছেলে উসমান অভিযোগ করে জানান, এটা পরিকল্পিত হত্যাচেষ্টা।সালিম ওয়াস্তিক একজন ব্যবসায়ী এবং ইউটিউবার।

   

আরও দেখুনঃ বাংলার প্রাচীরে রক্ষা পেল ইসরায়েল

তাঁর চ্যানেলে প্রায় ২৮-৩০ হাজার সাবস্ক্রাইবার। তিনি প্রাক্তন মুসলিম হিসেবে পরিচিত, টিভি প্যানেলে এবং ভিডিওতে ইসলামের কিছু প্রথা, তিন তালাক, হালাল ইত্যাদি নিয়ে খোলাখুলি সমালোচনা করেন। এই কারণে তিনি অনেকের কাছে বিতর্কিত, কিন্তু তাঁর সমর্থকরা তাঁকে সাহসী বলে মনে করেন। হামলার পর অনেকে এটাকে ধর্মীয় উগ্রবাদের সঙ্গে যুক্ত করে দেখছেন। ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে খবর নেন এবং কড়া নির্দেশ দেন দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।

পুলিশ তদন্ত শুরু করে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। অভিযোগে পাঁচ-ছয়জনের নাম উঠে আসে। তার মধ্যে জিশান নামের এক যুবককে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। পুলিশের দাবি, আজ রবিবার সকালে জিশানকে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায়। পুলিশও জবাবে গুলি চালায়, জিশান ঘটনাস্থলে মারা যান। এই এনকাউন্টারে পুলিশের কোনো কর্মী আহত হয়নি।এই দ্রুত অ্যাকশন নিয়ে রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া। সালিমের সমর্থকরা বলছেন, “যোগী বাবার রাজ্যে ন্যায় দ্রুত হয়েছে। তিন দিনের মধ্যে অপরাধীকে শাস্তি দেওয়া হল।” অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, “জাস্টিস সার্ভড ফাস্ট।”