মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ফুটবলে, আমেরিকায় বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত ইরানের

সোহিনী পোড়েল, কলকাতা: চলতি বছর ফিফা বিশ্বকাপ। হাতে আছে মাত্র কয়েক মাস। আসন্ন বিশ্বকাপের আসর বসবে আমেরিকা, কানাডা, মেক্সিকোতে। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া (Middle East Conflict)। ইরানে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
iran-world-cup-boycott-call-usa-middle-east-conflict

সোহিনী পোড়েল, কলকাতা: চলতি বছর ফিফা বিশ্বকাপ। হাতে আছে মাত্র কয়েক মাস। আসন্ন বিশ্বকাপের আসর বসবে আমেরিকা, কানাডা, মেক্সিকোতে। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া (Middle East Conflict)। ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে আমেরিকা-ইজরায়েল। এর জেরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে। নিহত তাঁর মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতি-নাতনি। পাল্টা প্রতিশোধ নিতে মরিয়া ইরান। আমেরিকায় বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে তেহরান।

আগামী ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপে গ্রুপ জি-তে ইরানের সঙ্গে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, নিউজিল্যান্ড। ইরান ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, আমেরিকার মাটিতে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে তাঁরা। নাম প্রকাশে অনিচ্ছুক ইরান ফুটবল সংস্থার এক কর্তা জানিয়েছেন, “আজ যা ঘটছে, তা আমেরিকার আক্রমণের জন্যই। তবে এ বিষয়ে ক্রীড়া প্রধানরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আমেরিকায় গিয়ে বিশ্বকাপ খেলব কি না, তা নিয়ে চিন্তাভাবনা প্রয়োজন।“

   

১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করতেন আয়াতোল্লা আলি খামেনেই। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে তাঁর। রবিবার সকালে ইরানের রিভলিউশনারি গার্ডসের তরফ থেকে জানানো হয়েছে, নিজের দফতরেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস। এই মৃত্যুকে শহীদ বলে বর্ণনা করেছে। পাল্টা মধ্যপ্রাচ্যের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google