দোলের দিন বন্ধ কলকাতা মেট্রো

কলকাতা: আগামী ৩ মার্চ অর্থাৎ দোলের দিন কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। শহরের সব মেট্রো লাইন সকাল থেকে বন্ধ থাকবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: আগামী ৩ মার্চ অর্থাৎ দোলের দিন কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। শহরের সব মেট্রো লাইন সকাল থেকে বন্ধ থাকবে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইন, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইন, কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এবং জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পার্পেল লাইন কোন লাইনেই সকালবেলা মেট্রো চলবে না।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু এবং গ্রিন লাইনে প্রথম ট্রেন দুপুর ২টার পর ছাড়বে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে। গ্রিন লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকেও একই সময়ে প্রথম ট্রেন চলা শুরু হবে। আনুষ্ঠানিক সময়সূচি বিকেলে প্রকাশ করা হবে।

   

অরেঞ্জ এবং পার্পেল লাইনে দোলের দিনে মেট্রো চলবে না। গত বছরও এই দুটি লাইনে মেট্রো চলেনি। মেট্রো কর্তৃপক্ষের মতে, এ বছরও একই পরিস্থিতি বজায় থাকবে। দোলের পরবর্তী দিন, অর্থাৎ হোলি উপলক্ষে মেট্রো পরিষেবার সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা খুব কম। যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবস্থা নেওয়া জরুরি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google