বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীকে বলি দিয়ে ইস্যু তৈরি হচ্ছে: কুণাল ঘোষ

কাশীপুরে রহস্যজনকভাবে মৃত অর্জুন চৌরাসিয়াকে বিজেপি তাদের কর্মী বলে দাবি করেছে। বিতর্ক উস্কে দিয়ে এলাকার তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক অতীন ঘোষ বলেছেন, মৃত যুবক তৃণমূলের হয়ে কলকাতা পুরভোটে কাজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কাশীপুরে রহস্যজনকভাবে মৃত অর্জুন চৌরাসিয়াকে বিজেপি তাদের কর্মী বলে দাবি করেছে। বিতর্ক উস্কে দিয়ে এলাকার তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক অতীন ঘোষ বলেছেন, মৃত যুবক তৃণমূলের হয়ে কলকাতা পুরভোটে কাজ করেছিল। এবার আরও বিতর্ক উস্কে দিলেন তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছেন, বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীকে বলি দিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে কি না তা তদন্ত করে দেখা হোক।

কাশীপুরে অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব।

   

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে আসবেন। অভিযোহ, তাঁর উপস্থিতিতে এই ঘটনার পারদ চড়াতে চাইছে রাজ্য বিজেপি।

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন যার মৃত্যুর খবর এসেছে তাঁকে বিজেপির এক বিদ্রোহী নেতার সঙ্গে দেখা গেছে। ওই এলাকায় নির্বাচনের পর থেকেই শান্তি বজায় ছিল। সেখানে একটি মৃত্যু হল। এটা আত্মহত্যা? নাকি ব্যক্তিগত হত্যা? তদন্তের আগে কীভাবে বলে দেওয়া সম্ভব হয়? তিনি যে দলেরই হোন, মৃত্যু হলেই রাজনৈতিক মৃত্যু, এই কথাটা আসছে কোথা থেকে?

অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ ঘিরে রাজনৈতিক উত্তাপ প্রবল। শুক্রবার সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির একাধিক কর্মীরা অভিযোগ তোলেন, ঘটনাস্থল থেকে তথ্য লোপাটের।

কুণাল ঘোষ বলেছেন, যারা তৃণমূলের দিকে আঙুল তুলছেন তাঁদের দিকে স্পষ্ট করে বলতে চাই, বিজেপির এই নেতৃত্ব ব্যর্থ এবং অপদার্থ। তাঁদের বড় নেতা পশ্চিমবঙ্গে পা রেখেছেন। সেই নেতাকে সামনে রেখে ইস্যু তৈরি করার জন্য বিক্ষুব্ধ শিবিরের কোনও কর্মীকে বলি দিয়ে সেই মৃতদেহ নিয়ে রাজনীতি হচ্ছে কি না সেটাও তদন্ত হওয়া দরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। যদি যান তাহলে একটা জিনিস স্পষ্ট হবে যে বাংলায় কোনও ইস্যু নেই বিজেপি ইস্যু তৈরি করার জন্য বিজেপি কর্মীকে বলি দিয়ে নেতার নাটকের মঞ্চ তৈরি করা হচ্ছে কি না তার তদন্ত হওয়া দরকার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google