তিলোত্তমায় নতুন চমক! কলকাতায় শুরু ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬

কলকাতা:  শহরে নয়া চমক।  শুরু হচ্ছে নতুন সাংস্কৃতিক উৎসব। ভারতের জ্ঞান ও শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে শহরে শুরু হচ্ছে ‘ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬’ (Indica Festival 2026)। যা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
indica-festival-2026-kolkata-allen-park-cultural-event

কলকাতা:  শহরে নয়া চমক।  শুরু হচ্ছে নতুন সাংস্কৃতিক উৎসব। ভারতের জ্ঞান ও শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে শহরে শুরু হচ্ছে ‘ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬’ (Indica Festival 2026)। যা মানবতার চিরায়ত বার্তা নিয়ে আসবে। এই উৎসবের মূল ভাবনা হলো ‘দ্য ভিশন ইন কন্টিনিউম: এ সাগা অফ বর্ডারলেস হিউম্যানিটি’। ভারতীয় সভ্যতার প্রাচীন জ্ঞান ও সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দেওয়াই এর লক্ষ্য।

ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশন ও ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এই উৎসব অনুষ্ঠিত হবে। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অসামান্য অবদানের জন্য পণ্ডিত তরুণ ভট্টাচার্যকে ‘মানবতা সম্মান গ্লোবাল ২০২৬’ এবং ‘এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হয়। বিশিষ্ট তবলা শিল্পী পণ্ডিত তন্ময় বসুকেও একইভাবে সম্মানিত করা হয়েছে। ইন্ডিকা ফেস্টিভ্যালের পরিচালক সোমালী পান্ডা জানান, এটি শুধু একটি অনুষ্ঠান নয়। এটি ভারতীয় জ্ঞানপ্রথা ও আধ্যাত্মিকতার এক দীর্ঘমেয়াদি যাত্রার অংশ। নতুন প্রজন্মের কাছে ভারতের ঐতিহ্যকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করাই তাদের প্রধান উদ্দেশ্য। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সুমন্ত রুদ্র বলেন, তারা অ্যাকাডেমিক চর্চা ও শিল্পকলার সমন্বয় ঘটিয়ে ভারতীয় জ্ঞানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চান।

   

দুই দিনের এই উৎসবে থাকবে বিভিন্ন আয়োজন। দর্শকরা পাবেন শাস্ত্রীয় ও লোকগীতি, সমকালীন সঙ্গীত, নৃত্য ও পারফরম্যান্স আর্ট। এছাড়াও থাকবে কবিতা পাঠ ও মনোলগ। শুধু গান-বাজনা নয়, গভীর ভাবনার প্যানেল আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে উৎসবের অন্যতম আকর্ষণ। উৎসবে ফটোগ্রাফি, হস্তশিল্প ও কারুশিল্পের প্রদর্শনীও থাকবে। আয়োজকদের আশা, সুর ও সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা ও ঐক্যের সম্পর্ক গড়ে উঠবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google