স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পথে বিরোধীরা, উত্তপ্ত সংসদ

নয়াদিল্লি: বাজেট অধিবেশনে সরকার ও বিরোধী পক্ষের তীব্র লড়াইয়ে সরগরম সংসদ। লোকসভায় হাঙ্গামার জেরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তব্য রাখতে না পারা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতেই ধন্যবাদ ...

By Moumita Biswas

Published:

Follow Us

নয়াদিল্লি: বাজেট অধিবেশনে সরকার ও বিরোধী পক্ষের তীব্র লড়াইয়ে সরগরম সংসদ। লোকসভায় হাঙ্গামার জেরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তব্য রাখতে না পারা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতেই ধন্যবাদ প্রস্তাব পাস হওয়া নিয়ে বিরোধীদের ক্ষোভ চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা।

স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

ইন্ডিয়া ব্লকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আজ ইন্ডিয়া ব্লকের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং তৃণমূলের শতাব্দী রায়সহ সমস্ত বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সকলেই একযোগে অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে সহমত পোষণ করেছেন। লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই মর্মে নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে এবং বর্তমানে প্রস্তাবের সই সংগ্রহের কাজ বাকি রয়েছে বলে জানা গিয়েছে।

   

কেন ক্ষুব্ধ বিরোধীরা? No-confidence motion against Om Birla

অধিবেশনের শুরু থেকেই স্পিকারের কাজের ধরন নিয়ে বিরোধীদের আপত্তি ছিল। রাহুল গান্ধী যখন ডোকালাম এবং চিন প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন, তখন বারবার তাঁকে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। লোকসভায় বিরোধী দলনেতার সঙ্গে এই আচরণকে তীব্র নিন্দা করেছেন বিরোধী নেতারা।

প্রস্তাবের ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞদের মতে, এই অনাস্থা প্রস্তাব লোকসভায় গৃহীত হলেও তা পাস হওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব, কারণ শাসকদলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে এই পদক্ষেপ স্পিকারের কার্যপদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেবে বলে মনে করা হচ্ছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google