সোমবার ভোর সাতটায় শুরু হয়েছে রাজ্যে বড় ধরনের ইনকাম ট্যাক্স অভিযান (Income Tax) । শহরের বিভিন্ন প্রান্তে একযোগে আয়কর দফতরের দলগুলো অভিযান চালাচ্ছে। সূত্রের খবর, রাজ্যের মোট কুড়িটি জায়গায় এই অভিযান পরিচালিত হচ্ছে। তল্লাশির লক্ষ্য প্রধানত ব্যবসায়িক অফিস, আবাসিক স্থাপনা এবং বিভিন্ন করদাতার সম্পত্তি।
নিউ টাউনে অভিযানটি (Income Tax) বিশেষভাবে নজর কেড়েছে। এখানকার অ্যাকশন এরিয়ার তিনটি অভিজাত আবাসনের টাওয়ার ৩-এর নয় তলায় রাজেন্দ্র মাথুরের ফ্ল্যাটে আজ সকাল থেকেই তল্লাশি চলছে। ইনকাম ট্যাক্স দফতরের দল ফ্ল্যাটের ভেতরের কাগজপত্র, আর্থিক নথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ পরীক্ষা করছে। এ প্রসঙ্গে রাজেন্দ্র মাথুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত কোনও মন্তব্য মেলেনি।
নিউ টাউনের পাশাপাশি (Income Tax) রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায়ও তল্লাশি অভিযান চলছে। বিশেষভাবে নজরে এসেছে নিউটাউনের ইকো স্পেস এবং পার্ক স্ট্রিটের একটি অফিসে অভিযান। আয়কর দফতরের দল এখানে উপস্থিত থেকে সমস্ত আর্থিক নথি এবং ব্যাঙ্ক সংক্রান্ত কাগজপত্র যাচাই করছে। অফিসের কর্মীরা এবং প্রশাসনের প্রতিনিধিরা তল্লাশির সময় সহযোগিতা করছেন।




















