সক্রিয় রাজনীতিতে ফের দিলীপ ঘোষ, সল্টলেকের দলীয় অফিসে বৈঠক

একদিকে ভোটের পারদ যেমন চড়ছে অনদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে ফের “স্বমহিমায়” ফিরেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) । গত কয়েক মাস ধরে দলের রাজ্য স্তরের কর্মসূচি ও সংগঠন শক্ত ...

By Suparna Parui

Published:

Follow Us
Salt Lake Sees Political Activity with Dilip Ghosh’s Presence

একদিকে ভোটের পারদ যেমন চড়ছে অনদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে ফের “স্বমহিমায়” ফিরেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) । গত কয়েক মাস ধরে দলের রাজ্য স্তরের কর্মসূচি ও সংগঠন শক্ত করার জন্য তিনি জোরদার তৎপরতা চালাচ্ছেন। রাজ্য বিজেপির মাটি আরও শক্ত করার চেষ্টা করছেন তিনি। দিলীপ ঘোষের এই কর্মকাণ্ড এখন গেরুয়া শিবিরে এক নতুন প্রাণ ফুঁকেছে এবং রাজনৈতিক মহলে তার প্রভাব নিয়ে চর্চা শুরু হয়েছে।

দিলীপ ঘোষের(Dilip Ghosh) পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য বিজেপির ভিতকে শক্ত করা এবং সাধারণ কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়ানোর জন্য এই “বুথ বিজয় অভিযান” অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ দিলীপ ঘোষ (Dilip Ghosh) সল্টলেকের বিজেপি রাজ্য সদর দপ্তরে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে তিনি দলের কৌশল, ভবিষ্যতের কর্মসূচি এবং বুথ স্তরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বৈঠক শুধু দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যম নয়, বরং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় তৈরি করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। দিলীপ ঘোষের তৎপরতা শুধু দপ্তরে সীমাবদ্ধ নয়। তিনি জেলার বিভিন্ন বুথে সরাসরি যান, স্থানীয় নেতৃত্ব ও সাধারণ কর্মীদের সঙ্গে আলোচনা করেন, তাদের উদ্বুদ্ধ করেন এবং দলের কার্যক্রম আরও ফলপ্রসূ করার পরামর্শ দেন।

   

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google