Home Sports News আশিষ ছিটকে যাওয়ায় বাগানে নতুন মুখ, অনুশীলনে যোগ দিচ্ছেন রানাওয়াড়ে

আশিষ ছিটকে যাওয়ায় বাগানে নতুন মুখ, অনুশীলনে যোগ দিচ্ছেন রানাওয়াড়ে

Amey Ranawade

দিন পাঁচেক পরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। অন্যান্য বছর গুলিতে দুইটি লেগের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার মূলত একটি লেগেই পরিচালিত হচ্ছে এই সর্বভারতীয় ফুটবল লিগ। সেদিকে নজর রেখেই গত বেশ কয়েক সপ্তাহ আগে থেকে জোরকদমে প্রস্তুতি শুরু করে অংশগ্রহণকারী ফুটবল দল গুলি। তবে এক্ষেত্রে বাকিদের তুলনায় প্রথম থেকেই সকলের নজর রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের দিকে। নতুন বছরের তৃতীয় দিন থেকেই অনুশীলন শুরু করেছে ময়দানের এই প্রধান। যেখানে প্রথম থেকেই ফুরফুরে মেজাজে দেখা‌ গিয়েছিল দলের সকল ফুটবলারদের।

- Advertisement -

আরও পড়ুন: আশিসের ধাক্কা সামাল দিতে এই প্রাক্তন শিষ্যকে দলে টানল বাগান কোচ

হোসে মোলিনার পর এবার সার্জিও লোবেরার তত্ত্বাবধানে নিজেদের পুরনো ছন্দ ফিরে পেতে মরিয়া দলের ফুটবলাররা। সেজন্য অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের দিকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন কোচ। গত কয়েক সপ্তাহে সেইমতো একাধিক প্রস্তুতি ম্যাচ সেরেছে ময়দানের এই প্রধান। রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার পাশাপাশি গত কয়েক সপ্তাহে আরও বেশকিছু ম্যাচ খেলেছেন জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসরা। যেখানে অভূতপূর্ব পারফরম্যান্স থেকেছে বাগান ব্রিগেডের‌। এই আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই লিগ শুরু করতে চান লোবেরা।

   

আরও পড়ুন: ওডিশা এফসিকে সাফল্যের সরণিতে ফেরানোর চ্যালেঞ্জ পুরুষোত্তমনের

কিন্তু গত কয়েকদিন আগেই চোট পেয়েছেন বাগানের তারকা ফুটবলার আশিষ রাই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এবারের আইএসএলে আর হয়তো পাওয়া যাবে না এই ভারতীয় ফুটবলারকে। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা সবুজ-মেরুনের কাছে‌। এই পরিস্থিতিতে নতুন ফুটবলার যে দলে নেওয়া হবে সেটা জানা ছিল সকলের। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল আমে রানাওয়াড়ের নাম। এবারের সুপার কাপে ডেভিড কাতলার কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল এই ফুটবলারকে। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দক্ষিণের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি ছিন্ন করেছেন এই দাপুটে ফুটবলার। যুক্ত হয়েছেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে।

এই বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে বাগানের। সব ঠিকঠাক থাকলে সপ্তাহের প্রথম দিন থেকেই যোগ দিতে পারেন দলের অনুশীলনে।

Follow on Google