ওয়ানডের পর টেস্ট সিরিজ, অজিদের কাছে অসহায় আত্মসমর্পণ হরমনপ্রীতদের

সোহিনী পোড়েল, কলকাতা: টি-টোয়েন্টি সিরিজে অজি বাহিনীকে হারিয়েছিল ভারত। এরপর থেকে অস্ট্রেলিয়া সফরে একের পর এক হতাশা ভারতীয় মহিলা ব্রিগেডের। ওয়ানডে সিরিজে নতজানু হওয়ার পর টেস্ট সিরিজের প্রথম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
india-women-lose-to-australia-by-10-wickets

সোহিনী পোড়েল, কলকাতা: টি-টোয়েন্টি সিরিজে অজি বাহিনীকে হারিয়েছিল ভারত। এরপর থেকে অস্ট্রেলিয়া সফরে একের পর এক হতাশা ভারতীয় মহিলা ব্রিগেডের। ওয়ানডে সিরিজে নতজানু হওয়ার পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হার হরমনপ্রীতদের। ৮ মার্চ ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) জন্মদিন। জন্মদিনটা স্মরণীয় হওয়ার বদলে বিষাদে বদলে গেল। অজিদের কাছে অসহায় আত্মসমর্পণ করল ভারতের মেয়েরা। ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ১৯৮ রান তোলে ভারত। জেমিমা রদ্রিগেজ অর্ধশতরান করেন। শেফালি বর্মা ৩৫ রান, অধিনায়ক হরমনপ্রীত কৌর ১৯ রান তোলেন। বাকিরা ব্যর্থ। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড চার উইকেট নেন। পাল্টা ৩২৩ রান তোলে অজি বাহিনী। অ্যানাবেল সাদারল্যান্ড ১২৯(১৭১) রান, এলিস পেরি ৭৬(১১৬) রান তোলেন। সেখানেই ম্যাচের পাল্লা ভারী হয় অস্ট্রেলিয়ার। ভারতের হয়ে সায়ালি সাতঘরে তুলে নেন ৪ টি উইকেট। ১২৫ রানের লিডে খেলতে নেমে ১৪৯ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। কিছুটা লড়াই করেন প্রতীকা রাওয়াল (৬৩) ও স্নেহ রানা (৩০)।

   

মাত্র ২৮ রান তুলে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। সেই রান তুলতে কোনও অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “টি-টোয়েন্টি সিরিজে আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু ওয়ানডে ও টেস্টে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। তবে অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ সিরিজ খেলা আমাদের জন্য বড় অভিজ্ঞতা। গোলাপি বলের টেস্ট ছিল সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ।“ অজি অধিনায়ক হিলি বলেন, “টি-টোয়েন্টি সিরিজে হারের পর দল ঘুরে দাঁড়িয়েছে। এটা সত্যিই অসাধারণ ব্যাপার। দলের পারফরম্যান্সে আমি গর্বিত। অস্ট্রেলিয়া জার্সিতে শেষবারের মতো মাঠে নামলাম। ভবিষ্যতে এই দল আরও সাফল্য পাবে বলে আমি নিশ্চিত।“

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google