টস জিতেছে নিউজিল্যান্ড, প্রথমে ব্যাট করবে ভারত

T20 World Cup 2026 final: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের অপেক্ষার অবসান। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটায় ৭টা বাজবে বাইশ গজে বল গড়াতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
India vs New Zealand

T20 World Cup 2026 final: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের অপেক্ষার অবসান। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটায় ৭টা বাজবে বাইশ গজে বল গড়াতে শুরু করবে। ২০২৩ সালের পর থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ভারতের কাছে ‘অপয়া’ হিসেবে ধরা হয়। রবিবার কি ‘অপয়া’, ‘অভিশাপ’ কাটাতে পারবে টিম ইন্ডিয়া? নাকি অসহায় ভাবে আত্মসমর্পণ করবে ভারত? উত্তর দেবে সময়।

ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের পর ফাইনালেও টস হারল ভারত। ভারতের প্রথম একাদশ অপরিবর্তিত। একই চিত্র কিউই দলেও। প্রথম একাদশে কোনও বদল নেই।

   

দেখে নিন দুই দলের প্রথম একাদশ –

ভারতের প্রথম একাদশ –
অভিষেক শর্মা, ঈশান কিষাণ, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা

নিউজিল্যান্ডের প্রথম একাদশ –
টিম শেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিশেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google