পরিবর্তন রথযাত্রার আগে ছিঁড়ল বিজেপির পতাকা

দেবনাথ মোদক, বাঁকুড়া: বিজেপির পরিবর্তন রথযাত্রার আগে বাঁকুড়ায় (Bankura) বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগামীকাল সোমবার দলের পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে লাগানো বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bjp

দেবনাথ মোদক, বাঁকুড়া: বিজেপির পরিবর্তন রথযাত্রার আগে বাঁকুড়ায় (Bankura) বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

আগামীকাল সোমবার দলের পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে লাগানো বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের বহড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামেটিয়া গ্রামে ।বাঁকুড়া-খাতড়া দু’নম্বর রাজ্য সড়কের রাঙ্গামাটিয়া জঙ্গল রাস্তার ধাড়ের টাঙানো পতাকাগুলো ছিড়ে ফেলা হয় বলে অভিযোগ। এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে।

   

বিজেপির হীড়বাঁধ মণ্ডল সভাপতি অতনু মণ্ডলের দাবি, সোমবার স্থানীয় সুপুর মোড়ে দলের পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছাবে। সেই উপলক্ষ্যে রাস্তার দু’ধারে বেশ কিছু দলীয় পতাকা লাগানো হয়েছিল। তার মধ্যে রাঙ্গামেট্যার জঙ্গলে অন্তত ৫০ থেকে ৮০ টি পতাকা কেউ বা কারা ছিঁড়ে দেয়। তৃণমূল নেতৃত্ব বুঝে গেছেন তাঁরা আর ক্ষমতায় থাকছেননা, আর সেই কারণেই শান্তিপ্রিয় এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে শাসক দলই এই কাণ্ড ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

যদিও এবিষয়ে হিড়বাঁধ ব্লক তৃণমূলের নেতৃত্ব ভিত্তিহীন অভিযোগ বলে জানিয়েছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google