আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে দেশের চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন (Election Commission) । কমিশনের তরফে চিঠি পাঠানো হয়েছে সেই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের, যেখানে বর্তমানে SIR প্রক্রিয়া চলছে। ভোটের আগে ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্তকরণে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশনের (Election Commission) পাঠানো চিঠি অনুযায়ী, যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, সেগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি ও আন্দামান-নিকোবর। সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসনিক শীর্ষকর্তাদের কাছে এই তথ্য পাঠিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সূচি স্পষ্ট করেছে কমিশন।
ভোটার তালিকা(Election Commission) সংশোধনের এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। বিশেষ করে বাংলাসহ কয়েকটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া বাস্তবায়ন করতে গিয়ে নিয়ম ও নির্দেশিকায় বারবার পরিবর্তন আনতে হয়েছে। মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি ও অভিযোগের ভিত্তিতে কমিশন একাধিক সংশোধনী জারি করে, যার ফলে কাজের ধরনেও এসেছে পরিবর্তন।




















