আর জি কর দুর্নীতি কাণ্ডে বড় পদক্ষেপ, প্রথম চার্জশিট জমা দিল ইডি

ভোটের মুখে রাজ্য রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে উঠে এল আরজি কর (RG KAR) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা। এই মামলায় প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ...

By Suparna Parui

Published:

Follow Us
RG Kar Medical College Case

ভোটের মুখে রাজ্য রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে উঠে এল আরজি কর (RG KAR) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা। এই মামলায় প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। নির্বাচনের আবহে এই পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে নাম রয়েছে আরজি কর (RG KAR) মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর পাশাপাশি অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে বিপ্লব সিংহ ও সুমন হাজরার নাম। শুধু ব্যক্তি নয়, সুমন হাজরার মালিকানাধীন সংস্থা হাজরা মেডিক্যালকেও অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন আর্থিক লেনদেনে অনিয়মের সঙ্গে এই ব্যক্তি ও সংস্থাগুলির যোগ রয়েছে।

   

ইডির(RG KAR) চার্জশিট অনুযায়ী, হাসপাতালের একাধিক ক্রয় ও পরিষেবা সংক্রান্ত চুক্তিতে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেন হয়েছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নির্দিষ্ট কিছু সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই অর্থপাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় তদন্ত শুরু করে ইডি। তদন্তে প্রাপ্ত নথি, ব্যাঙ্ক লেনদেন এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই প্রথম চার্জশিট জমা করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google