
শেষ সিজনটা ভালো যায়নি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে আইএসএল শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। যেটা সেই সময় নিঃসন্দেহে নিরাশ করেছিল সকল সমর্থকদের। তারপর দল ঘুরে দাঁড়ালেও বজায় থাকেনি খুব বেশি ম্যাচ। সময়ের সাথে সাথেই আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল পেট্র ক্র্যাটকির দলকে। যার প্রভাব এসেছিল লিগ টেবিলে। তবে পরবর্তীতে ওডিশা এফসিকে ছিটকে দিয়ে পরবর্তী রাউন্ডে স্থান পেয়েছিল মুম্বাই।
আরও পড়ুন: বিদায় জানিয়েছে পাঞ্জাব, আইএসএলের এই দলে যোগ দিতে পারেন রবি
কিন্তু আর এগোনো সম্ভব হয়নি। তারপর সুপার কাপে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। দল আটকে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এমনকি এবার ও ট্রফি জয়ের মধ্য দিয়ে মরসুম শুরুর পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেললে ও নক আউটেই ঘটেছিল অঘটন। মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল মুম্বাই সিটি। যেটা মেনে নিতে পারেননি অনুরাগীরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এবারের আইএসএলে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য লালিয়ানজুয়ালা ছাংতেদের।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ছেড়ে এবার গোকুলামে গেলেন এই তারকা
সেই কথা মাথায় রেখেই এবার এক বিদেশি ডিফেন্ডারকে দলে টানল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তিনি নুনো রেইস। আজ বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল। গত সিজনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টে সই করেছিলেন এই তারকা। মূলত এসিএল টায়ার টুয়ের কথা মাথায় রেখে তাঁকে দলে টানলে ও তা পরবর্তীতে কার্যকরী হয়নি। পরবর্তীতে ফিরে গিয়েছিলেন নিজের দেশে। সেখানে গিয়ে যোগদান করেছিলেন সান্টারেমে। খেতে পেরেছিলেন সামান্য কিছু ম্যাচ।
সেখান থেকে ফের ভারতের ক্লাবে যোগদান করলেন নুনো। মুম্বাই শিবিরের হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।













