“আপনারা জিরো ছিলেন, জিরোই থাকবেন!” বিধানসভায় শুভেন্দুকে তুলোধোনা মমতার

কলকাতা: বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ও কেন্দ্রীয় অনুদান নিয়ে শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে উঠল কক্ষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন দাবি করেন যে কেন্দ্রীয় সরকার ...

By Moumita Biswas

Published:

Follow Us
Mamata Banerjee zero comment to Suvendu

কলকাতা: বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ও কেন্দ্রীয় অনুদান নিয়ে শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হয়ে উঠল কক্ষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন দাবি করেন যে কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ২ লক্ষ টাকা দিয়েছে, ঠিক তখনই পালটা আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের মানুষের দুর্দশার কথা মনে করিয়ে দিয়ে তিনি সাফ জানান, দুর্যোগের সময় রাজ্যপাল যা বলে গিয়েছেন তাই সত্যি, কেন্দ্র কোনো সাহায্য করেনি।

উত্তরবঙ্গ ও ক্ষতিপূরণ নিয়ে সংঘাত

শুভেন্দু অধিকারীর ২ লক্ষ টাকা দেওয়ার দাবির জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “কী ২ লক্ষ দেখাচ্ছেন? উত্তরবঙ্গে যখন মানুষ মারা গিয়েছিল, তখন টাকা দেননি। রাজ‍্যপাল যা বলে গিয়েছেন সব সত্যি।” তিনি অভিযোগ করেন, বিপদের সময় দিল্লিকে পাশে পাওয়া যায়নি, অথচ এখন কৃতিত্ব নেওয়ার চেষ্টা হচ্ছে।

   

‘ডাবল ইঞ্জিন’ ও দিল্লিকে কটাক্ষ Mamata Banerjee zero comment to Suvendu

কেন্দ্রীয় সরকারকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা দখলের কথা ভাববেন না। দিল্লি নিয়েই আপনাদের নাজেহাল অবস্থা। ডাবল ইঞ্জিন সরকারের কী অবস্থা দেখা যাচ্ছে সব জায়গায়।” দিল্লির বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য রাজ্যে বিজেপির ফল নিয়ে ইঙ্গিত করে তিনি কটাক্ষ করেন যে, বাংলা দখলের স্বপ্ন দেখা বিজেপির পক্ষে বৃথা।

২০২৬-এর হুঁশিয়ারি: “আপনারা জিরোই থাকবেন”

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, “আপনারা জিরো ছিলেন, জিরো আছেন, জিরোই থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। কিন্তু জেনে রাখুন, অনেক সিট হারাবেন।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বিধানসভার অন্দরে শোরগোল পড়ে যায়। তৃণমূল বিধায়করা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পালটা ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দেন বিজেপি বিধায়করা।

রাজনৈতিক মহলের মতে, বাজেটের দিনে মুখ্যমন্ত্রীর এই আক্রমণাত্মক মেজাজ বুঝিয়ে দিচ্ছে যে, আসন্ন নির্বাচনে উন্নয়ন এবং কেন্দ্রের বঞ্চনাকেই মূল হাতিয়ার করতে চলেছে ঘাসফুল শিবির।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google