সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় সামনে আসতেই রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশের সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য সরকারের উপর। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি এই রায়কে রাজ্য সরকারি কর্মচারীদের সম্মিলিত লড়াইয়ের জয় হিসেবে অভিহিত করেছেন।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়। আজ দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়ে দিল যে ডিএ হলো আইনসিদ্ধ ন্যায্য অধিকার, কোনো অনুদান নয়।” এই মন্তব্যে সুপ্রিম কোর্টের রায়ের গুরুত্ব তুলে ধরেছেন তিনি। আদালতের রায় স্পষ্ট করে দিয়েছে যে, সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ সহ তাদের বৈধ পাওনা পাওয়ার অধিকার রাখে, এবং সরকারকে তা অবিলম্বে মেটাতে হবে। শুভেন্দু অভিযোগ(Suvendu Adhikari) করেছেন, রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে হারের পর কোটি কোটি টাকা ব্যয় করে বড় বড় উকিল নিয়োগ করে কর্মচারীদের অধিকার বাতিল করার চেষ্টা করেছে। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ ছিল কর্মচারীদের অধিকার লঙ্ঘনের চক্রান্ত, এবং আদালতের এই রায় সেই চেষ্টাকে বিফলে পরিণত করেছে।
শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, “পুলিশের লাঠি উপেক্ষা করেও যারা আইনি পথে লড়াই চালিয়েছেন, এই বিজয় তাদেরই। আজ তারা ন্যায় ও আইন জিতেছেন।” তাঁর এই মন্তব্য রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সংগ্রামের গুরুত্বকেই তুলে ধরেছে।




















