বাঙালি পরিচালিত বিজেপি নিয়ন্ত্রিত গ্রাম পঞ্চায়েত দেশের সেরা

জাতীয় স্তরে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল ত্রিপুরা (Tripura)। কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের প্রকাশিত Panchayat Advancement Index (PAI) 2.0–এর ফলাফলে দেশের সেরা গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরার গ্রাম ...

By Sandipa Sil

Published:

Follow Us
bjp-ruled-bengali-gram-panchayat-best-in-india-tripura

জাতীয় স্তরে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল ত্রিপুরা (Tripura)। কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের প্রকাশিত Panchayat Advancement Index (PAI) 2.0–এর ফলাফলে দেশের সেরা গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরার গ্রাম পঞ্চায়েত। উল্লেখযোগ্যভাবে, এই গ্রাম পঞ্চায়েতটি বাঙালি অধ্যুষিত এবং বিজেপি-নিয়ন্ত্রিত। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি প্রকাশিত এই ফলাফল দেশজুড়ে গ্রামীণ শাসন ব্যবস্থায় ত্রিপুরার শক্ত অবস্থানকে আরও একবার সামনে এনে দিয়েছে।

২০২৩–২৪ অর্থবর্ষের জন্য PAI 2.0 মূল্যায়নে ত্রিপুরার গ্রাম পঞ্চায়েতগুলি নজিরবিহীন সাফল্য দেখিয়েছে। রাজ্যের মোট ১,১৭৬টি গ্রাম পঞ্চায়েতই এই জাতীয় মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছে। শুধু অংশগ্রহণই নয়, ব্লক, জেলা, রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে ১০০ শতাংশ তথ্য জমা ও যাচাই সম্পন্ন হয়েছে। গোটা দেশে যেখানে বহু রাজ্য তথ্য জমা ও যাচাইয়ে পিছিয়ে, সেখানে ত্রিপুরার এই সম্পূর্ণতা প্রশাসনিক দক্ষতা ও সংগঠিত পঞ্চায়েত ব্যবস্থারই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

   

আরও পড়ুন

রাজধানীতে নিখোঁজ-রহস্য! শত শত লোকের খোঁজ মিলছে না দিল্লিতে

আয়ুষ্মান ভারতে জালিয়াতি রুখতে ময়দানে মোদী

ত্রিপুরার পঞ্চায়েতমন্ত্রী কিশোর বর্মন জানান, PAI 2.0–এর ফলাফলে জম্পুইয়ের আরডি ব্লকের অন্তর্গত সিপাহিজলা জেলার যুগল কিশোর নগর ভিলেজ কমিটি গোটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। প্রায় আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতের মধ্যে সর্বোচ্চ ৮৮.৪৪ স্কোর পেয়ে দেশের সেরা গ্রাম পঞ্চায়েতের তকমা পেয়েছে এই পঞ্চায়েত। তাঁর কথায়, “এই অসাধারণ সাফল্য জাতীয় স্তরে পঞ্চায়েত পরিচালনায় ত্রিপুরার নেতৃত্ব ও উৎকর্ষকে তুলে ধরেছে।”

শুধু একটি নয়, জাতীয় সেরার তালিকায় প্রথম দশের মধ্যেই জায়গা করে নিয়েছে ত্রিপুরার আরও একাধিক গ্রাম পঞ্চায়েত। সিপাহিজলা জেলার নালচর আরডি ব্লকের অন্তর্গত দক্ষিণ নালচর গ্রাম পঞ্চায়েত ৮৮.১৪ স্কোর পেয়ে গোটা দেশে তৃতীয় স্থান অধিকার করেছে। পাশাপাশি, চরিলাম আরডি ব্লকের চেশ্রিমাই গ্রাম পঞ্চায়েত ৮৭.৮৫ স্কোর নিয়ে জাতীয় স্তরে চতুর্থ স্থানে রয়েছে। একই জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতের এই সাফল্য গোটা রাজ্যের পঞ্চায়েত কাঠামোর শক্ত ভিতের কথাই বলছে।

আরও পড়ুন

যোগী রাজ্যে শাহজাদের অত্যাচারে বাড়ি বিক্রি করতে হচ্ছে হিন্দুদের

‘আনন্দপুর কাণ্ড ঢাকতেই সুপ্রিম কোর্টে নাটক মমতার’, তোপ শমীক-সুকাম্তের

বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সেরা গ্রাম পঞ্চায়েতগুলি বাঙালি-প্রধান এলাকা এবং বিজেপি-নিয়ন্ত্রিত। রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি প্রমাণ করে যে ত্রিপুরায় বিজেপি সরকারের অধীনে গ্রামস্তরের শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, উন্নয়ন ও জনমুখী পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, স্যানিটেশন, সামাজিক সুরক্ষা, ডিজিটাল পরিষেবা এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো সূচকে এই পঞ্চায়েতগুলি ধারাবাহিকভাবে ভালো ফল করেছে বলেই উচ্চ স্কোর সম্ভব হয়েছে।

PAI 2.0 মূলত গ্রাম পঞ্চায়েতগুলির সার্বিক উন্নয়ন, পরিষেবা প্রদান এবং প্রশাসনিক দক্ষতা পরিমাপের একটি জাতীয় সূচক। এখানে আর্থিক ব্যবস্থাপনা, সামাজিক ন্যায়, অবকাঠামো উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বাস্তবায়নের মতো একাধিক মানদণ্ডে মূল্যায়ন করা হয়। সেই কঠিন মানদণ্ডে দেশের সেরা হওয়া ত্রিপুরার পক্ষে নিঃসন্দেহে গর্বের বিষয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সাফল্য শুধু প্রশাসনিক কৃতিত্ব নয়, আগামী দিনে ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন মডেলকে অন্য রাজ্যগুলির জন্য উদাহরণ হিসেবে তুলে ধরতে পারে। একই সঙ্গে বাঙালি পরিচালিত বিজেপি-নিয়ন্ত্রিত গ্রাম পঞ্চায়েত দেশের সেরা হওয়ায় জাতীয় রাজনীতিতেও এর প্রতিফলন পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google