১ লক্ষ টাকার বিনিময়ে বিজেপি শাসিত রাজ্যে চলছে বেলাগাম ধর্মান্তকরণ

উত্তরাখন্ড: মারাত্মক এক চক্র। তাও আবার বিজেপি শাসিত রাজ্যে। (conversion)উত্তরাখণ্ডের রুদ্রপুরে মাত্র ১ লক্ষ টাকার বিনিময়ে কিভাবে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে ধর্মান্তকরণ করা হচ্ছে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
alleged-religious-conversion-racket-rudrapur-uttarakhand

উত্তরাখন্ড: মারাত্মক এক চক্র। তাও আবার বিজেপি শাসিত রাজ্যে। (conversion)উত্তরাখণ্ডের রুদ্রপুরে মাত্র ১ লক্ষ টাকার বিনিময়ে কিভাবে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে ধর্মান্তকরণ করা হচ্ছে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো রাজ্যে। অভিযোগ উঠেছে একটা মেয়েকে ১ লক্ষ টাকারও বেশি টাকা দেওয়া হয়েছে হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে এবং তাদের মুসলিম ছেলেদের সঙ্গে যোগাযোগ করাতে। তারপর আপত্তিকর ভিডিয়ো রেকর্ড করে ব্ল্যাকমেল করতে।

আর এই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে করা হচ্ছে ধর্মান্তকরণ। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকে এটাকে ‘লাভ জিহাদ’-এর নতুন রূপ বলে অভিহিত করছেন, যেখানে সংগঠিতভাবে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলা হচ্ছে। সূত্রের খবরে জানা গিয়েছে অভিযুক্ত মেয়েটি নাকি একাধিক মোবাইল ও সিম কার্ড ব্যবহার করে নিজেকে লুকিয়ে রাখে।

   

পাক সেনার রক্ত ঝরানো মহিলা আত্মঘাতীদের ছবি ফাঁস করল বিপ্লবীরা

সে হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে, তাদের বিশ্বাস অর্জন করে, তারপর মুসলিম ছেলেদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরে আপত্তিকর মুহূর্ত রেকর্ড করে টাকা আদায় করে বা ধর্মান্তকরণে বাধ্য করে। এই দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রুদ্রপুরের স্থানীয়রা আতঙ্কিত। অনেক অভিভাবক বলছেন, এখন মেয়েদের বন্ধুত্ব করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

কেউ কেউ পুলিশের কাছে অভিযোগ করেছেন যে এমন ঘটনা তাদের এলাকায় ঘটেছে। এই ধরনের অভিযোগ উত্তরাখণ্ডে নতুন নয়। গত কয়েক বছরে রুদ্রপুর, উধম সিং নগর জেলায় একাধিক ‘লাভ জিহাদ’ কেস সামনে এসেছে। কোনও কোনও ক্ষেত্রে মুসলিম যুবকরা হিন্দু নাম ধারণ করে মেয়েদের প্রেমে ফেলে, পরে ব্ল্যাকমেল করে ধর্মান্তরণের চাপ দেয়।

গত বছরও একটা কেসে কাসিম নামের এক যুবক ‘ভিকি’ নামে পরিচয় দিয়ে এক হিন্দু মেয়েকে ফাঁদে ফেলে, পরে মসজিদে নিয়ে জোর করে বিয়ের চেষ্টা করে। মেয়েটির সাহসী অভিযোগে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এছাড়া অন্যান্য কেসে ফেক আইডেন্টিটি ব্যবহার করে প্রতারণা, ধর্ষণ, ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে।

এই ঘটনা উত্তরাখণ্ডে ‘লাভ জিহাদ’ নিয়ে চলা বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যে এমন অভিযোগে প্রায়ই রাজনৈতিক রং চড়ানো হয়। হিন্দু সংগঠনগুলি বলছে, এটা সংগঠিত প্রচেষ্টা, হিন্দু মেয়েদের টার্গেট করে ধর্মান্তরণ করা হচ্ছে। অন্যদিকে কিছু মানুষ বলছেন, এসব কেসে ব্যক্তিগত প্রতারণা বা প্রেমের সম্পর্কের জটিলতা থাকে, সবকিছুকে ধর্মীয় রং দেওয়া ঠিক নয়। তবে এই ভিডিয়ো দেখে অনেক অভিভাবক মেয়েদের মোবাইল ব্যবহার, বন্ধুত্ব নিয়ে আরও সতর্ক হয়ে উঠেছেন।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google