Viral: তীব্র গরমে মানুষকে জল দিয়ে ভাইরাল খুদে

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই আমরা কিছু না কিছু এমন ভিডিও বা ছবি দেখতে পাই যে আমাদের হয় চোখ ভেজায়, নয়তো আমাদের মুখে হাঁসি ফোটায়। ঠিক তেমনই এক খুদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই আমরা কিছু না কিছু এমন ভিডিও বা ছবি দেখতে পাই যে আমাদের হয় চোখ ভেজায়, নয়তো আমাদের মুখে হাঁসি ফোটায়। ঠিক তেমনই এক খুদের কীর্তি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হচ্ছে।

বর্তমানে ভাইরাল হওয়া এমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছেলে রাস্তার ধারে বসে থাকা ফুল বিক্রেতাদের মধ্যে জলের বোতল বিতরণ করছে। টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ। ভিডিওটির অবস্থান জানা না গেলেও তা অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন ছুঁয়ে গিয়েছে। আইএএস অফিসার তার টুইটে লিখেছেন, “আপনার ছোট্ট দয়া কারও দিনকে বিশেষ করে তুলতে পারে।”

   

ভিডিওটিতে ওই খুদেকে প্যাকেটজাত মিনারেল ওয়াটারের একটি প্যাকেট বহন করতে দেখা যায়। পরবর্তী শটগুলিতে দেখা যায় যে সে প্রচণ্ড গরমের মধ্যে ফুল বিক্রেতাদের কাছে বোতলগুলি হস্তান্তর করছে। রাস্তার ধারে থাকা ফুল বিক্রেতাদের বিক্রেতাদের মধ্যে একজন বৃদ্ধ মহিলা ওই একরত্তিকে আশীর্বাদ অবধি করে।

শুধু তাই নয়, ছেলেটিকে কাছাকাছি বসে থাকা ফুল বিক্রেতাদের বাচ্চাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওটি ২.২০ লক্ষেরও বেশি দেখেছেন মানুষ। এবং ১৪,০০০ এরও বেশি লাইক পেয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google