অবৈধ বালি পাচারের ট্রাক আটক, কড়া অভিযানে নজির ঝাড়গ্রাম জেলা পুলিশের

ঝাড়গ্রাম: ভিন রাজ্য থেকে রমরমিয়ে অবৈধ বালি পাচারের (Illegal sand) ঘটনায় পাঁচটি বালি বোঝাই ট্রাক আটক হওয়ায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলায়। অবৈধ বালি পাচার নিয়ে রাজ্যজুড়ে যখন প্রশ্নের ...

By Sandipa Sil

Published:

Follow Us

ঝাড়গ্রাম: ভিন রাজ্য থেকে রমরমিয়ে অবৈধ বালি পাচারের (Illegal sand) ঘটনায় পাঁচটি বালি বোঝাই ট্রাক আটক হওয়ায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলায়। অবৈধ বালি পাচার নিয়ে রাজ্যজুড়ে যখন প্রশ্নের ঢেউ উঠছে, ঠিক সেই সময়েই কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানে দৃষ্টান্ত স্থাপন করছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।

রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ বালি তোলা ও পাচার ঘিরে একের পর এক অভিযোগের মাঝেই, বালি পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় এসেছে ঝাড়গ্রাম পুলিশ প্রশাসন। প্রশাসনিক কড়াকড়ি নিয়েও যখন পরিবেশপ্রেমীরা প্রশ্ন তুলছেন, ঠিক সেই আবহেই ঝাড়গ্রামে পুলিশের এই সক্রিয় ভূমিকা নজর কেড়েছে।

   

বিশেষত ঝাড়খণ্ড সীমান্তবর্তী জামবনি থানা এলাকায় পুলিশের তৎপরতা স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বালি বোঝাই ট্রাক প্রবেশের অভিযোগ থাকলেও, এবার সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে মনে করছেন এলাকাবাসী।

শুক্রবার রাতভর থেকে শনিবার সকাল পর্যন্ত জামবনি থানার পুলিশ নাকা-চেকিং ও টহলদারি জোরদার করে। চিঁচড়া এলাকায় NH 6 জাতীয় সড়কে সন্দেহভাজন ট্রাক থামিয়ে নথি পরীক্ষা করা হয়। সেই অভিযানে ঝাড়খণ্ড থেকে আসা বালি বোঝাই মোট পাঁচটি ট্রাক আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাক চালকদের কাছে বালির কোনও বৈধ অনুমতিপত্র না থাকায় চালক ও খালাসি মিলিয়ে মোট ১০ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের শুক্রবার ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google