ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে নেমে এল গভীর শোকের ছায়া৷ বুধবার সকালে বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। এমনটাই জানা গিয়েছে  সংবাদ সংস্থা পিটিআই ...

By Sandipa Sil

Published:

Updated:

Follow Us

মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে নেমে এল গভীর শোকের ছায়া৷ বুধবার সকালে বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। এমনটাই জানা গিয়েছে  সংবাদ সংস্থা পিটিআই সূত্রে৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ বারামতিতে অবতরণের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে চার্টার্ড বিমানটি। অবতরণের ঠিক আগেই পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে দুর্ঘটনাটি ঘটে৷

   

প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই আকাশে বিকট শব্দ শোনা যায়৷ মুহূর্তের মধ্যেই মাঠের মধ্যে ভেঙে পড়ে বিমানটি৷ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বিমানে৷ গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়৷

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল৷ এই দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ ঘটনার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়৷

বুধবার বারামতিতে অজিত পাওয়ারের চারটি জনসভা করার কথা ছিল৷ বিকেলেই তাঁর মুম্বই ফেরার কথা ছিল৷

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google