উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মৃত্যুতে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার সকলেই দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত‌্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৫ জনের। এই দু:খজনক ঘটনায় গভীর শোক প্রকাশ…

Mamata Banerjee Pays Tribute Amid Reports of Ajit Pawar’s Death

বুধবার সকলেই দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত‌্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৫ জনের। এই দু:খজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি সোশ‌্যাল মিডিয়ায় লিখেছেন, নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাঁর পোস্টে লেখেন, দুর্ঘটনার খবরে তিনি গভীরভাবে মর্মাহত। এই অকালপ্রয়াতদের পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে তিনি শোকাহত এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন(Mamata Banerjee) । সেই সঙ্গে ওই বিমানে যাঁরা আহত বা ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন।

   

সূত্রের খবর, যদিও  নির্দিষ্ট ভাবে এখনও জানা যায়নি যে কী কারণ ছিল এই দুর্ঘটনার পিছনে। তা এখনও তদন্তসাপেক্ষ। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি না কি আবহাওয়াজনিত সমস্যার কারণে এই বিপর্যয় তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ব্ল্যাক বক্স উদ্ধারের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এই দুর্ঘটনার পর প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারকাজ চালানো হয়। স্থানীয় প্রশাসন, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়।