‘মাদার অফ অল ডিলস’র স্বাক্ষর, রপ্তানিতে ভারতের বড় সুযোগ

শিল্পের দিক থেকে নয়া দিগন্ত। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য সম্পর্ককে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী(PM MODI)  নিজে এই চুক্তিকে ‘মাদার অফ অল ডিলস’ হিসেবে ঘোষণা করেছেন। ...

By Suparna Parui

Published:

Follow Us
pm-narendra-modi-foreign-visits-century-milestone

শিল্পের দিক থেকে নয়া দিগন্ত। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য সম্পর্ককে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী(PM MODI)  নিজে এই চুক্তিকে ‘মাদার অফ অল ডিলস’ হিসেবে ঘোষণা করেছেন। এই চুক্তির ফলে শুধুমাত্র বাণিজ্য ক্ষেত্রে লাভ তা কিন্তু নয়,বরং ভারতীয় অর্থনীতি, রপ্তানি, এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে শক্তিশালী করবে এমন আশা রয়েছে।

প্রধানমন্ত্রী (PM MODI)  চুক্তি স্বাক্ষরের পর বলেন, “আজ আমরা ইতিহাস রচনা করলাম। এটি ‘মাদার অফ অল ডিলস’। এর মাধ্যমে শুধু বাণিজ্য বৃদ্ধি হবে না, ভারতীয় উদ্যোক্তা এবং(PM MODI)  শ্রমিকদের জন্যও নতুন সুযোগ তৈরি হবে। আমাদের রপ্তানি দ্বিগুণ হবে, এবং আন্তর্জাতিক বাজারে ভারতের প্রভাব আরও শক্তিশালী হবে।” তাঁর ভাষায়, এই চুক্তি কেবল অর্থনৈতিক নয়, রাষ্ট্রনৈতিক এবং কৌশলগত গুরুত্বেও অপরিসীম।

   

বিশেষত, আন্তর্জাতিক রাজনীতির দিক থেকেও এই চুক্তি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।

 

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google