Monday, May 25, 2026
Home Sports News বিশ্বকাপে এই তারকার উপস্থিতি ঘিরে দুশ্চিন্তা বাড়ল ভারত শিবিরে?

বিশ্বকাপে এই তারকার উপস্থিতি ঘিরে দুশ্চিন্তা বাড়ল ভারত শিবিরে?

indian-cricket-team-tilak-varma-injury-t20-world-cup

টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর ঠিক সেই সময়েই ভারতীয় শিবিরে (Indian Cricket Team) চিন্তার ভাঁজ। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের নির্ভরযোগ্য বাঁহাতি ব্যাটার তিলক বর্মা। প্রশ্ন একটাই, বিশ্বকাপের আগে আদৌ পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন তো তিনি?

- Advertisement -

বিশ্বকাপে নতুন নাটক! পাক বয়কটে কামব্যাক বাংলাদেশের?

   

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, তিলকের সুস্থ হতে এখনও কিছুটা সময় লাগবে। সোমবার বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নিউজিল্যান্ড সিরিজে আর খেলা হচ্ছে না তাঁর। আপাতত তিনি রয়েছেন বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে, যেখানে ধীরে ধীরে রিহ্যাব প্রক্রিয়া চলছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, “তিলক বর্মা শারীরিক কসরত শুরু করেছেন এবং ধাপে ধাপে ফিটনেসের দিকে এগোচ্ছেন। তবে চলতি টি-২০ সিরিজে তাঁর খেলা সম্ভব নয়। সেই কারণে শ্রেয়স আইয়ারকেই দলের সঙ্গে রাখা হচ্ছে।”

সুযোগ পেয়ে বিশ্বকাপ অভিযান অনিশ্চিত স্কটল্যান্ডের! কি ঘটল?

সব ঠিকঠাক থাকলে ৩ ফেব্রুয়ারি নাগাদ ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন তিলক। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সরাসরি বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন উঠছেই। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

বিশ্বকাপের আগে অবসর নিয়ে ভক্তদের চমকে দিলেন তারকা পেসার

এরই মধ্যে বিকল্প ভাবনাও শুরু হয়ে গিয়েছে। তিলক যদি শেষ পর্যন্ত ফিট না হন, তাহলে বদলি হিসেবে দু’টি নাম ঘুরপাক খাচ্ছে। এক, শ্রেয়স আইয়ার যিনি বর্তমানে দলে থাকলেও এখনও প্রথম একাদশে সুযোগ পাননি। অন্যদিকে রয়েছেন অসমের অলরাউন্ডার রিয়ান পরাগ, যিনি সাম্প্রতিক পারফরম্যান্সে নির্বাচকদের নজর কেড়েছেন।

Follow on Google