ভোট বাংলায় প্রথমবার বড় বার্তা নিয়ে রাজ্যে আসছেন নিতিন নবীন

একদিকে SIR নিয়ে রাজ‌্য রাজনীতি তোলপাড় ঠিক অন‌্যদিকে ভোটের মরশুম নিয়ে বাংলায় বাড়ছে প্রবল উত্তাপ। তবে এই রাজনৈতিক উত্তাপের মাঝেই আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন…

First Bengal Visit for BJP Nitin Naveen as Elections Near

একদিকে SIR নিয়ে রাজ‌্য রাজনীতি তোলপাড় ঠিক অন‌্যদিকে ভোটের মরশুম নিয়ে বাংলায় বাড়ছে প্রবল উত্তাপ। তবে এই রাজনৈতিক উত্তাপের মাঝেই আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin) । দুই দিনের সফরে আসানসোল ও দুর্গাপুরে কর্মসূচি রয়েছে তাঁর।সূত্রের খবর, সফরের মূল লক্ষ্য রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং দলের কর্মীদের সঙ্গে মতবিনিময় করা।

নিতিন নবীনের (Nitin Nabin) আসার মূল বার্তাও এটাই দলের কাঠামো দৃঢ় করা। এবং দলের কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ তৈরি করা। সূত্রের খবর, নিতিন নবীন সফরের প্রথম দিন আসানসোল ও দুর্গাপুরে একটি সভা করবেন, যেখানে রাজ্যের জেলা ও ব্লক স্তরের নেতারা উপস্থিত থাকবেন। সেখানে সংগঠনের দুর্বলতা, কর্মীদের সমস্যা, এবং ভোটের আগে দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। (Nitin Nabin) রাজ্যের বিভিন্ন অঞ্চলে দলের কার্যক্রম ও কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। বুধবার নিতিন নবীন বর্ধমান জেলার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন।

   

রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি ও কার্যক্রমে সরাসরি নজরদারি, কর্মীদের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং দলের ভিতকে শক্তিশালী করার মতো বিষয়গুলিই নিতিন নবীনের সফরের মূল লক্ষ্য।