গ্রামের মন্দিরে মাইক, বাড়িতে ধ্বজা, সিসিটিভি বসানোর নির্দেশ শুভেন্দুর

রবিবার নন্দীগ্রামে সমবায় সমিতির ভোট নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা।এরই মাঝে সোমাবর বিরোধী দলনেতা তথা বিজেপির নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী এক বিতর্কিত মন্তব‌্য করেন। তিনি বলেন, নন্দীগ্রামের ...

By Suparna Parui

Published:

Follow Us
CBI Probe Requested by Suvevendu Following Chandrakona Incident

রবিবার নন্দীগ্রামে সমবায় সমিতির ভোট নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা।এরই মাঝে সোমাবর বিরোধী দলনেতা তথা বিজেপির নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী এক বিতর্কিত মন্তব‌্য করেন। তিনি বলেন, নন্দীগ্রামের প্রতিটি হিন্দু বাড়িতে ধ্বজা লাগাতে হবে, সেই সঙ্গে গ্রামে সিসিটিভি বসাতে হবে। তবে এখানেই তিনি বক্তব‌্য শেষ করেননি। তিনি আরও বলেন, গ্রামের সমস্ত মন্দিরে মাইক বসাতে হবে। বিরোধী দলনেতার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নয়া বিতর্কের সৃষ্টি করেছে।

ঘটনার সূত্রপাত রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের রানিচকে সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে শুরু হয়। বিশেষ করে এই ঘটনার সূত্রপাত ঘটে তৃণমূলের জয়ের পর। দুই দলের মধ‌্যে জয়কে কেন্দ্র করে মারামারি হতে থাকে। আর এর প্রেক্ষিতে সোমবার ঘটনাস্থলে পৌঁছে শুভেন্দু অধিকারী বলেন, আগামীকাল সকাল পর্যন্ত প্রতিটি হিন্দু বাড়িতে ধ্বজা লাগাতে হবে এবং “এখানকার হিন্দুদের জিহাদি‑মৌলবাদীদের থেকে আলাদা করে দিতে হবে।” এমন বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

   

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google