Ukraine War: হাজারের বেশি রুশ ট্যাংক ধংস করার দাবি ইউক্রেনের

ইউক্রেনীয় সেনা রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে বলে দাবি করল। রুশ বাহিনীর দুইশ’ বিমান এবং আড়াই হাজার সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন সরকার। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইউক্রেনীয় সেনা রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে বলে দাবি করল। রুশ বাহিনীর দুইশ’ বিমান এবং আড়াই হাজার সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন সরকার। (Ukraine War)

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমাদের ভূখণ্ডে আঘাত করার জন্য তাদের কাছে এখনও ক্ষেপণাস্ত্র রয়েছে।কিন্তু এই যুদ্ধ ইতিমধ্যে রাশিয়াকে এতটাই দুর্বল করে দিয়েছে যে, তাদের মস্কোতে কুচকাওয়াজের জন্য আরও কম সামরিক সরঞ্জাম রাখার পরিকল্পনা করতে হবে।

   

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইতোমধ্যেই ২৩,০০০ সেনা হারিয়েছে। 

রাশিয়ার সেনা বাহিনী জানিয়েছে, শনিবার তাদের ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ১৭টি সামরিক বস্তুতে আঘাত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, শনিবার রুশ বিমান হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ২৩টি ট্যাংক ধ্বংস হয়।

শনিবার রাতে রুশ সেনার হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্ট ধংস হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google