Sports News : ভারত থেকে একের পর এক ফুটবলার চিনে নিয়ে যাচ্ছেন কোচ

Sports News : ভারত ছেড়ে চিনের এক ক্লাবের যোগ দিচ্ছেন একাধিক স্প্যানিশ ফুটবলার। যাঁরা খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগে। দল বদলের পিছনে সক্রিয় ভূমিকা পালন করছেন ভারতে কোচিং করানো ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

Sports News : ভারত ছেড়ে চিনের এক ক্লাবের যোগ দিচ্ছেন একাধিক স্প্যানিশ ফুটবলার। যাঁরা খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগে। দল বদলের পিছনে সক্রিয় ভূমিকা পালন করছেন ভারতে কোচিং করানো সার্জিও লোবেরা।

হার্নান সন্তানা, জর্জ ওর্টিজ, এদু গার্সিয়া, এই তিন ফুটবলার যোগ দিয়েছেন চিনের দ্বিতীয় ডিভিশনের এক ক্লাবে। এই তিন স্প্যানিশ ফুটবলারের দল বদলের পিছনে লোবেরা অনুঘটকের কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।

   

আরও পড়ুন: বাগানের প্রাক্তন ফুটবলার খেলতে যাচ্ছেন চীনে

বৃহষ্পতিবার জানতে পারা গিয়েছিল এদু Sichuan Jiuniu F.C. তে যোগ দিয়েছেন। খবরের ফলো-আপে জানা গিয়েছে এদু ছাড়াও আরো দুই স্প্যানিশ ফুটবলার যোগ দিচ্ছেন ওই একই ক্লাবে।

২০১৭ থেকে ভারতের কোচিং করিয়েছিলেন সার্জিও। ইন্ডিয়ান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দল গোয়া, মুম্বাই সিটি এফসিতে কোচিং করিয়েছিলেন তিনি। এছাড়াও বার্সেলোনার সঙ্গেও যুক্ত ছিলেন বেশ কয়েক বছর।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google