এই নাইজেরিয়ান তারকার দিকে নজর রয়েছে পঞ্জাব শিবিরের

কেরালা বধের মধ্যে দিয়ে গত আইএসএল শুরু করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। সেই জয় নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। তারপর সময় যত এগিয়েছিল ততই দেখা গিয়েছিল পাঞ্জাবের ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
bede amarachi osuji

কেরালা বধের মধ্যে দিয়ে গত আইএসএল শুরু করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। সেই জয় নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। তারপর সময় যত এগিয়েছিল ততই দেখা গিয়েছিল পাঞ্জাবের এই ফুটবল ক্লাবের দাপট। গ্ৰীক কোচ প্যানাজিওটিস ডিলমপেরিসের ফুটবলারদের পারফরম্যান্স সহজেই মন জয় করেছিল দেশের ফুটবলপ্রেমীদের। যারফলে টুর্নামেন্টের প্রথম লেগের পারফরম্যান্সের ভিত্তিতে আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল আইএসএলের এই ফুটবল দল।

বিশেষ করে এফসি গোয়ার পাশাপাশি নর্থইস্ট ইউনাইটেডের মতো ফুটবল ক্লাবের কাছে পরাজিত হওয়ার পর থেকেই মনোবল কমতে শুরু করেছিল দেশের প্রথম ডিভিশন লিগের এই ফুটবল ক্লাবের। যার প্রভাব পড়েছিল পরবর্তী ম্যাচে। সহজেই পরাজিত হতে হয়েছিল দুর্বল ইস্টবেঙ্গলের কাছে। সেই ম্যাচে প্রথমার্ধে দুইটি গোলের ব্যবধানে এগিয়ে থেকে ও জয় সুনিশ্চিত করতে পারেনি পাঞ্জাব। তারপর লাল-হলুদের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে অনেকটাই সময় লেগেছিল তাঁদের। যারফলে সুপার সিক্স নিশ্চিত করাও সম্ভব হয়নি।

   

ইন্ডিয়ান সুপার লিগের ধাক্কা ভুলে কলিঙ্গ সুপার কাপে ভালো ফলাফল করে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল সহজেই। এই সমস্ত কিছু এখন অতীত। এবার নতুন করে নিজেদের দল গঠনের পাশাপাশি চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য রয়েছে পাঞ্জাব এফসির (Punjab FC)। বিগত কয়েক মাসে সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক ফুটবলারের নাম। ইতিমধ্যেই যাদের অধিকাংশকে দলে সই করিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট। এবার উঠে আসতে শুরু করেছে এক নাইজেরিয়ান ফুটবলারের নাম। তিনি বেদে ওসুজি।

পূর্বে স্লোভেনিয়ার দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব এনডি গোরিকার সঙ্গে যুক্ত ছিলেন বছর ঊনত্রিশের এই ফুটবলার। তবে গত কয়েক মাস আগেই সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়েছে নাইজেরিয়ার আপফ্রন্টের এই তারকার। বিশেষ সূত্র মারফত খবর, এবার তাঁর দিকেই নজর রয়েছে পাঞ্জাব এফসির (Punjab FC)।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google