রক্ষণভাগকে মজবুত করতে এই তিন ফুটবলারকে দলে টানল মুম্বাই সিটি

গত আইএসএলে খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম থেকেই ধাক্কা খেতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে।স্বাভাবিকভাবেই বড়সড় প্রভাব এসে পড়েছিল টুর্নামেন্টের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
mumbai-city-fc-signs-three-young-defenders-vijay-shetty-dhruv-alba-amandeep-vrishbhan-isl-2025-26

গত আইএসএলে খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। প্রথম থেকেই ধাক্কা খেতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে।স্বাভাবিকভাবেই বড়সড় প্রভাব এসে পড়েছিল টুর্নামেন্টের লিগ টেবিলে। অনেকটাই নিচে চলে গিয়েছিল রনবীর কাপুরের এই ফুটবল দল‌। যারফলে প্রথম ছয়ে থাকা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল তাঁদের কাছে। তবে ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরে আসতে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর ক্লাব। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে ব্যাপক ছন্দে ধরা দিয়েছিল রাহুল ভেকেরা। তারপর একের পর এক ম্যাচ জয়ের মধ্যে দিয়ে সুপার সিক্সে স্থান করে নিয়েছিল মুম্বাই সিটি (Mumbai City FC)। কিন্তু ছিটকে যেতে হয়েছিল পরবর্তীতে।

সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির কাছে নাস্তানাবুদ হয়ে ছিটকে যেতে হয়েছিল পরের ম্যাচেই। সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। কোয়ার্টার ফাইনাল হেরেই সিজন শেষ করেছিল মুম্বাই সিটি (Mumbai City FC)। তবে গতবারের সমস্ত কিছু ভুলে এবার ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য সিটি গ্ৰুপের এই ফুটবল ক্লাবের। সেক্ষেত্রে এবার আমূল বদল দেখা গিয়েছে দেশের বানিজ্য নগরীর এই দলের অন্দরে। শেষ কয়েক মাসে বাদ পড়েছেন একের পর এক ফুটবলার। বলতে গেলে দলের অধিকাংশ ফুটবলারদের রিলিজ করে দিয়েছে ম্যানেজমেন্ট।

   

এমন পরিস্থিতিতে দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে দেশের একাধিক তরুণ ফুটবলারদের দিকে নজর ছিল পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটির (Mumbai City FC)। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল আমনদ্বীপ বৃষভান থেকে শুরু করে বিজয় ছেত্রীর মতো ফুটবলারদের নাম। বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে তাঁদের সঙ্গে কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। গত জুন মাসেই নাকি আইএসএলের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি করে ফেলেছিল এই দাপুটে ডিফেন্ডাররা। অবশেষে গত বেশ কয়েক ঘন্টা আগেই তাঁদের যোগদানের কথা সরকারিভাবে জানিয়েছে ম্যানেজমেন্ট।

সেই অনুযায়ী আসন্ন সুপার কাপে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) হয়ে খেলতে দেখা যেতে চলেছে বিজয় ছেত্রী থেকে শুরু করে ধ্রুব আলবা এবং আমনদ্বীপের মতো ফুটবলারদের। তাঁদের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে এই ফুটবল দলকে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google